আজ (১৩ এপ্রিল) ঘরের মাঠে শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিপক্ষে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH vs RR)। দুরন্ত ছন্দে রয়েছে রাজস্থান শিবির। অন্যদিকে টালমাটাল পরিস্থিতি হায়দ্রাবাদের। এমতাবস্থায় দলের শক্তি বৃদ্ধির জন্য আজকের ম্যাচ জেতাটা খুব জরুরি ঈশান কিষানদের।
সোমবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ মিনিট থেকে খেলা শুরু। হায়দ্রাবাদের এই পিচ যথেষ্ট সমান ও ব্যাটিংয়ের জন্য ভালো। এখানে বড় রান আশা করা যেতেই পারে। এই মাঠে দ্বিতীয় ইনিংসে বোলিং একটু চ্যালেঞ্জের। পরিসংখ্যান অনুযায়ী, আইপিএলে মোট ২১বার একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে এই দুই দল। যার মধ্যে ১২ বার সফলতা পেয়েছে অরেঞ্জ আর্মি।
আরও পড়ুন: IPL: লখনউকে দাপটের সঙ্গে হারাল গুজরাট, গিল-বাটলারের জয়ে উচ্ছ্বাস
টানা চার ম্যাচের প্রত্যেকটা দাপটের সঙ্গে জিতেছে রাজস্থান রয়্যালস। দলগত পারফর্ম্যান্স-এর জেরে কোনোটিতেই হার স্বীকার করতে হয়নি। ওপেনার যশস্বী, অধিনায়ক রিয়ান পরাগ সকলেই রান পাচ্ছেন। বিশেষ করে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর কথা উল্লেখ করতে হয়। আইপিএলে তাঁর পারফর্ম্যান্স নিয়ে কথা বলছে কিংবদন্তি খেলোয়াড়রা। এছাড়া বোলিংও যথেষ্ট শক্তিশালী রাজস্থানের।
উল্টোদিকে সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি হায়দ্রাবাদের। পরপর দুই ম্যাচে হার। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন ধারাবাহিকভাবে প্রতি ম্যাচে রান তুলেছেন। তবে ব্যটাররা রান তুললেও ম্যাচ ডুবিয়ে দিচ্ছে বোলিং বিভাগ। হর্ষ দুবে, হর্ষাল প্যাটেল, এশান মালিঙ্গারা এখনো প্রত্যাশিত পারফর্ম্যান্স দেননি। যেকারণে ২০০-এর উপর রান তৈরি করেও ম্যাচগুলো হেরে যাচ্ছে অরেঞ্জ আর্মি।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই, ব্রিজেশ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব সূর্যবংশী।
সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষান (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরিক ক্লাসেন, সলিল অরোরা, অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, শিবাং কুমার, হর্ষাল প্যাটেল, এশান মালিঙ্গা।
ইমপ্যাক্ট প্লেয়ার: জয়দেব উনাদকাট।




















