গান স্যালুটে শেষ সেলাম! পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ পঞ্চভূতে বিলীন হবেন সুরসম্রাজ্ঞী আশা

মুম্বই: ভারতীয় সঙ্গীত জগতে এক সুবর্ণ যুগের অবসান। চিরতরে স্তব্ধ হল জাদুকরী সুরের ঝংকার। ৯২ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে। বুকে সংক্রমণ এবং চরম ক্লান্তি ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us
Asha Bhosle Funeral

মুম্বই: ভারতীয় সঙ্গীত জগতে এক সুবর্ণ যুগের অবসান। চিরতরে স্তব্ধ হল জাদুকরী সুরের ঝংকার। ৯২ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে। বুকে সংক্রমণ এবং চরম ক্লান্তি নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই গত ১২ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরসম্রাজ্ঞী। হাসপাতাল সূত্রে খবর, মাল্টি-অর্গ্যান ফেলিওরের জেরেই মৃত্যু হয়েছে তাঁর। এই খবর সামনে আসতেই গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ভোঁসলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুরাগীদের শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শিল্পীর নশ্বর দেহ আজ সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত লোয়ার প্যারেলের কাসা গ্র্যান্ডে তাঁর বাসভবনে শায়িত রাখা হবে। এরপর আজ, ১৩ এপ্রিল বিকেল ৪টের সময় দাদারের শিবাজি পার্ক শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সঙ্গীত শিল্পীর।

   

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সঙ্গীত ও চলচ্চিত্র জগৎ। ইতিমধ্যেই তাঁর বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সেখানে উপস্থিত ছিলেন আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে এবং নাতনি জানাই ভোঁসলে-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

শিবাজি পার্কে শেষকৃত্যের সময় রাজনৈতিক নেতা এবং বলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। কয়েক দশক ধরে আট থেকে আশি, সব প্রজন্মের হৃদয় জয় করা কোকিলকণ্ঠীর এই প্রয়াণে চোখের জলে শেষ বিদায় জানাচ্ছে গোটা দেশ।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google