LSG vs GT: একানা স্টেডিয়ামে লখনউ-গুজরাট মহারণ, কে এগিয়ে যাবে পয়েন্ট টেবিলে

আইপিএল ২০২৬ এর ১৯তম ম্যাচে সামনা সামনি লড়াইয়ে নামবে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস। দুই দলেরই এটি এই মরসুমের ৪তম ম্যাচ। কেউ একফোঁটা জায়গা ছাড়তেও নারাজ। ম্যাচ শুরু দুপুর ৩:৩০ মিনিট থেকে।

By Sandipa Nandy

Published:

Follow Us
lsg-vs-gt-ipl-2026-match-preview-ekana-stadium-clash

রবিবার একানা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২৬ এর ১৯তম ম্যাচে সামনা সামনি লড়াইয়ে নামবে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস। দুই দলেরই এটি এই মরসুমের ৪তম ম্যাচ। কেউ একফোঁটা জায়গা ছাড়তেও নারাজ। ম্যাচ শুরু দুপুর ৩:৩০ মিনিট থেকে।

বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। তার দুই ধাপ নীচে সপ্তম স্থানে রয়েছে গুজরাট টাইটানস। শেষ দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী লখনউ শিবির। এই জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠতে চাইবে ঋষভ পান্থ-এর দল। তবে ব্যাট হাতে খুব একটা প্রভাব ফেলতে পারছেন না অধিনায়ক ঋষভ। তবে গত ম্যাচে জ্বলে উঠেছিলেন মুকুল চৌধুরী। নজরে থাকবেন ফর্মে ফেরা মহম্মদ সামির উপর।

   

অন্যদিকে প্রথম দুটি খেলা হারের পর গত ম্যাচে প্রথম জয় পেয়েছে শুভমনরা। এবার আর পিছনে ফিরে তাকাবে না। তবে মনে রাখতে হবে, খুবই স্বল্প ব্যবধানে জিতেছে জিটি। এর কারণ ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিকতার অভাব। শুভমান, সাই সুদর্শন সব ম্যাচে রান পাচ্ছেন না। এমনকি মিডল অর্ডারের ওয়াশিংটন সুন্দর, জস বাটলার, রশিদ খান তাঁরা কেউই মাঠে বেশিক্ষণ থিতু হচ্ছেন না। এছাড়া বল হাতে কাগিসো রাবাডা, প্রসিধ কৃষ্ণা এখনো সেভাবে জ্বলে ওঠেননি। গুজরাট শিবিরে একটাই প্রশ্ন জ্যাসন হোল্ডার কবে খেলবেন?

রেকর্ড অনুযায়ী মুখোমুখি সংঘর্ষে ৭ বারের মধ্যে ৪বার জিতেছে গুজরাট এবং ৩বার লখনউ। এছাড়া মাঠের পিচ বলছে, এটি ব্যাটিং-এর জন্য যথেষ্ট কার্যকর। ১৬০- এর উপর রান অনায়াসে করা যেতে পারে। ইতিহাস বলছে, এই মাঠে যারা রান তাড়া করতে নামে তাদের জয়ের সংখ্যা কম। আজকেও কি তার পুনরাবৃত্তি হবে নাকি নতুন ইতিহাস রচিত হবে সেটা বলবে সময়।

গুজরাটের সম্ভাব্য একাদশ:

শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ।

লখনউয়ের সম্ভাব্য একাদশ:

মিচেল মার্শ, এইডেন মার্করাম, ঋষভ পান্ত (উইকেটরক্ষক ও অধিনায়ক), আয়ুষ বাদোনি, নিকোলাস পুরান, আবদুল সামাদ, মুকুল চৌধুরী, প্রিন্স যাদব, আভেশ খান, মোহাম্মদ শামি, দিগ্বেশ সিং রাঠি।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google