লাল-হলুদের বিপক্ষে নামার আগে কী বললেন ক্লিফোর্ড মিরান্ডা?

ইন্টার কাশী ম্যাচের হতাশা কাটিয়ে এবার জয়ে ফিরতে চাইবে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি। গত ৭ই এপ্রিল আন্তোনিও লোপেজ হাবাসের দলের বিপক্ষে ভালো খেলে ও আসেনি জয়। এবার লাল-হলুদ শিবিরকে আটকানোর চ্যালেঞ্জ ক্লিফোর্ড মিরান্ডার ছেলেদের।

By Sayan Sengupta

Published:

Follow Us
clifford miranda

কলকাতা: আজ শনিবার বিকেলে আইএসএলের পরবর্তী ম্যাচে নামছে চেন্নাইয়িন এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গত ম্যাচে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল সৌভিক চক্রবর্তীরা। তারপর কেটেছে আন্তর্জাতিক বিরতি। এরপর আজ তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। তবে সেই ধারাবাহিকতার বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য থাকবে অস্কার ব্রুজোর ছেলেদের।

অন্যদিকে, ইন্টার কাশী ম্যাচের হতাশা কাটিয়ে এবার জয়ে ফিরতে চাইবে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি। গত ৭ই এপ্রিল আন্তোনিও লোপেজ হাবাসের দলের বিপক্ষে ভালো খেলে ও আসেনি জয়। এবার লাল-হলুদ শিবিরকে আটকানোর চ্যালেঞ্জ ক্লিফোর্ড মিরান্ডার ছেলেদের। এই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল প্রসঙ্গে তিনি বলেন, ‘ ইস্টবেঙ্গল এই লিগের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। উইংয়ে তারা খুব দ্রুতগতির এবং বল দখলে রেখে খেলতে সক্ষম। এছাড়াও আক্রমণে উঠে আসতে ও খুব একটা সমস্যা হয়নি।’

   

আরও বলেন, ‘ এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তারাই সবচেয়ে বেশি‌ গোল করেছে। কাজেই তাঁদের বিপক্ষে খেলাটা সহজ হবে না। ‘

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google