ভাড়াবাড়িতে থাকেন? কীভাবে দেবেন জনগণনার তথ্য? জেনে নিন

কলকাতা: দেশে শুরু হয়েছে ডিজিটাল জনগণনা। অনলাইনেই জমা দেওয়া যাচ্ছে বিস্তারিত তথ্য। কিন্তু আপনি কি ভাড়াটিয়া? বুঝতে পারছেন না কীভাবে ফর্ম পূরণ করবেন? জেনে নিন অনলাইনে তথ্য জমা ...

By Moumita Biswas

Published:

Follow Us
India digital census online form

কলকাতা: দেশে শুরু হয়েছে ডিজিটাল জনগণনা। অনলাইনেই জমা দেওয়া যাচ্ছে বিস্তারিত তথ্য। কিন্তু আপনি কি ভাড়াটিয়া? বুঝতে পারছেন না কীভাবে ফর্ম পূরণ করবেন? জেনে নিন অনলাইনে তথ্য জমা দেওয়ার সহজ নিয়মাবলি।

ভাড়াটিয়াদের কী করণীয়?

বাড়িওয়ালা হোন বা ভাড়াটিয়া, নিয়ম সবার জন্যই এক। বর্তমান বাসস্থান সম্পর্কেই আপনাকে তথ্য দিতে হবে। জনগণনার পোর্টালে মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করুন। সাবধানে নিজের পছন্দের ভাষা বেছে নিন। কারণ, পরে ভাষা বা পরিবারের প্রধানের নাম বদলানো যাবে না।

   

কীভাবে ফর্ম পূরণ করবেন?

  • প্রথমে আপনার ঠিকানা ও পিন কোড দিন।
  • ম্যাপে আপনার বাড়ির লোকেশন বা লাল মার্কারটি পিন করুন।
  • ফর্মে থাকা প্রশ্নগুলির সঠিক উত্তর দিন।
  • জমা দেওয়ার আগে ‘প্রিভিউ’ করে তথ্য মিলিয়ে নিন।
  • সব ঠিক থাকলে ফাইনাল সাবমিট করুন।

সাবমিট করলেই আপনি ১১ অঙ্কের একটি আইডি (ID) পাবেন। পরে আধিকারিকরা ফিল্ড ভেরিফিকেশনে এলে এই আইডিটি দেখাতে হবে। মনে রাখবেন, একটি মোবাইল নম্বর দিয়ে কেবল একটি পরিবারই নাম নথিভুক্ত করতে পারবে।

ফর্মে কী কী প্রশ্ন থাকছে?

এবারের ডিজিটাল জনগণনায় মোট ৩৩টি প্রশ্ন থাকছে। এর মধ্যে রয়েছে-

  • বাড়ির ধরন (কাঁচা না পাকা) এবং মালিকানা (নিজস্ব না ভাড়া)।
  • পরিবারের সদস্য সংখ্যা এবং ঘরের সংখ্যা।
  • পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচাগারের সুবিধা।
  • ইন্টারনেট, ল্যাপটপ এবং যানবাহনের তথ্য।

এবারের বড় চমক!

এবারের জনগণনায় একটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রথমবার ‘লিভ-ইন’ সম্পর্কে থাকা দম্পতিদেরও পরিবারের অংশ হিসেবে ফর্মে নথিভুক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে!

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google