‘ভবানীপুরে এবার পাঁঠাবলি হবে’! হাঁড়িকাঠে কার মুখ? বিতর্কিত ব্যানারের নেপথ্যে কারা?

কলকাতা: আসন্ন নির্বাচনে রাজ্যের সবথেকে ‘হাইভোল্টেজ’ কেন্দ্র ভবানীপুর। আর ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, এই কেন্দ্রে রাজনৈতিক পারদ ততই চড়ছে। এবার বিজেপি-তৃণমূলের মেগা প্রচারের লড়াইয়ের মাঝেই তুমুল বিতর্ক ...

By Moumita Biswas

Published:

Follow Us
Bhabanipur election controversy

কলকাতা: আসন্ন নির্বাচনে রাজ্যের সবথেকে ‘হাইভোল্টেজ’ কেন্দ্র ভবানীপুর। আর ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, এই কেন্দ্রে রাজনৈতিক পারদ ততই চড়ছে। এবার বিজেপি-তৃণমূলের মেগা প্রচারের লড়াইয়ের মাঝেই তুমুল বিতর্ক উসকে দিল একটি ব্যানার। ‘ভবানীপুরে এবার পাঁঠাবলি হবে’, লেখা ওই ব্যানার ঘিরে রীতিমতো সরগরম রাজনৈতিক মহল। অভিযোগ, ব্যানারে থাকা হাঁড়িকাঠের পাঁঠার মুখে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি বসানো হয়েছে।

জানা গিয়েছে, ‘দক্ষিণ কলকাতা ফ্যাম কমিউনিটি’র নামে ওই বিতর্কিত ব্যানারটি টাঙানো হয়েছে। রাজনৈতিক আক্রমণ শানাতে ভবানীপুরে তৃণমূলের তরফে একটি নতুন স্লোগানও তোলা হচ্ছে, ‘ভবানীপুরের গলার কাঁটা, শুভেন্দু এবার বলির পাঁঠা’। শুধু রাস্তায় ব্যানার টাঙানোই নয়, সোশ্যাল মিডিয়াতেও এই ছবি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি আগামী ৪ মে ভবানীপুরের কালীঘাট মন্দিরে ওই ‘পাঁঠাবলি’ দেখতে আসার জন্য রীতিমতো প্রচারও চালানো হচ্ছে।

   

অন্যদিকে, পোস্টার-বিতর্কের মাঝেই ভবানীপুর কেন্দ্রে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। সম্প্রতি একটি বিশ্লেষণে দাবি করা হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এই কেন্দ্র থেকে যে ভোটারদের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। অথচ, ভবানীপুরের মোট জনসংখ্যার মাত্র ২০ শতাংশ মুসলিম। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ক্ষেত্রে এই বিপুল অসামঞ্জস্যের পরিসংখ্যান সামনে আসতেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে, ভোটের মুখে জোড়া বিতর্কে এখন কার্যত ফুটছে ভবানীপুর কেন্দ্র।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google