যুদ্ধ উত্তেজনায় টালমাটাল বাজার, সোনার দামে লাগামছাড়া বৃদ্ধি

কলকাতা: যুদ্ধ উত্তেজনা ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব যে সরাসরি সোনার বাজারে পড়ছে, তা আবারও স্পষ্ট হয়ে উঠল সপ্তাহের শেষ দিনে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং ...

By Suparna Parui

Published:

Follow Us
entral-banks-gold-buying-drops-80-percent-will-gold-price-fall

কলকাতা: যুদ্ধ উত্তেজনা ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব যে সরাসরি সোনার বাজারে পড়ছে, তা আবারও স্পষ্ট হয়ে উঠল সপ্তাহের শেষ দিনে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং তা ঘিরে জ্বালানি ও বাণিজ্য প্রবাহে আশঙ্কা তৈরি হওয়ায় বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কখনও হু হু করে বাড়ছে সোনার দাম, আবার কখনও রাতারাতি কিছুটা কমেও যাচ্ছে ফলে সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী, সকলেই এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতেই প্রথম ধাক্কায় সোনার দাম খানিকটা নেমে গিয়েছিল। কিন্তু সেই স্বস্তি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র একদিনের ব্যবধানে আবারও দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। আজ শুক্রবার, ১০ এপ্রিল, ফের সোনার দামে বৃদ্ধি হওয়ায় বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে পয়লা বৈশাখের মতো উৎসবের আগে এই দামের ওঠানামা ক্রেতাদের ভাবনায় ফেলেছে।

   

কলকাতার বাজারে আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ ৪০ হাজার ২৫০ টাকা। একই সঙ্গে ২৪ ক্যারাট সোনার দাম পৌঁছেছে এক লক্ষ ৫৩ হাজার টাকায়। গতকালের তুলনায় এই দাম কয়েক হাজার টাকা বেশি, যা স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গয়না কেনার পরিকল্পনা থাকলেও অনেকেই এখন অপেক্ষা করছেন, দাম কিছুটা কমবে কি না তা দেখার জন্য।

শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য মহানগরেও একই চিত্র ধরা পড়েছে। রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ এক লক্ষ ৪০ হাজার ৪০০ টাকা, আর ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার ১৫০ টাকা। অন্যদিকে মুম্বইয়ে ২২ ক্যারাট সোনার দাম কলকাতার সমান এক লক্ষ ৪০ হাজার ২৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৩ হাজার টাকা। অর্থাৎ গোটা দেশজুড়েই সোনার বাজার এখন অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google