জামশেদপুর এফসি (Jamshedpur FC) বনাম মুম্বাই সিটি এফসির (Mumbai City FC) ম্যাচগুলি তে দর্শকরা সব সময় হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পায়। আজও তার অন্যথা হল না। ইন্ডিয়ান সুপার লিগের এই মহারণ অবশেষে ড্র হয়। এককভাবে কোনো দল কাউকে হারাতে পারেনি।
জামেশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি – মুম্বাই সিটি এফসি। এদিন ৫৯ শতাংশ বল নিজের দখলে রেখেছিল জামশেদপুর এবং ৪১ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল মুম্বাই। জামশেদপুর ১৬টি শট নিয়েছিল, যার মধ্যে টার্গেটে ছিল মাত্র ২টি এবং তারই মধ্যে একটি থেকে বলে জালে জড়ায়।
পাশাপাশি পেত্র ক্রাটকির ছেলেরা শট নিয়েছিল মাত্র ৭টি, তার মধ্যে লক্ষ্যে ছিল ২টি এবং তার মধ্যেই একটি সঠিক গোল ছিল। এদিন মুম্বইয়ের বি.ফার্নান্দেস ম্যাচের প্রথম গোলটি করেন। স্কোর দাঁড়ায় ০-১। অবশেষে এস. গোলুই শেষ মুহূর্তে ৯০তম মিনিটে গোল করে সমতা ফেরান এবং দলকে একটি পরাজয়ের থেকে মুক্ত করেন।
টেবিল টপে পৌঁছানোর লক্ষ্যে মাঠে নেমেছিল ওয়েন কয়েলের দল। অন্যদিকে টেবিল শীর্ষে নিজেদের জায়গা বজায় রাখতে সম্পূর্ণ চেষ্টা করেছে মুম্বাই সিটি। এই ম্যাচ ১-১ এ ড্র হবার পর ১৮ পয়েন্ট নিয়ে এখনো টেবিল শীর্ষে মুম্বাই সিটি এফসি এবং ১৫ পয়েন্ট সংগ্রহ করে জামশেদপুর এফসি বর্তমানে মোহনবাগান এসজি-কে টপকে দ্বিতীয় স্থানে।




















