আইপিএল ইতিহাসে টানা সবচেয়ে বেশি জয় পাওয়া তিন অধিনায়ক

ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে (IPL Records) সবচেয়ে সফল দুই অধিনায়ক হলেন রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি। কারণ তাঁদের দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস পাঁচবার শিরোপা ...

By Sandipa Nandy

Published:

Follow Us
ipl-most-consecutive-wins-captains-gautam-gambhir-shane-warne-rajat-patidar

ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে (IPL Records) সবচেয়ে সফল দুই অধিনায়ক হলেন রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি। কারণ তাঁদের দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস পাঁচবার শিরোপা জয় করেছে। কিন্তু তাঁরা আইপিএল-এর টানা সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক নয়।

আইপিএল ইতিহাসের ধারাবাহিক সবচেয়ে বেশি জয় পাওয়া তিন অধিনায়ক:

   

১. গৌতম গম্ভীর: এই তালিকায় শীর্ষে রয়েছেন বর্তমান ভারতের জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি ২০১২ এবং ২০১৪ আইপিএল মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দিয়েছিলেন। গম্ভীরের অধিনায়কত্বে কলকাতা কেকেআর ২০১৪ আসরে টানা ৯টি ম্যাচ এবং ২০১৫ আসরের শুরুর ১টি ম্যাচ, টানা মোট ১০টি ম্যাচ জিতেছিল।

২. শেন ওয়ার্ন: এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক শেন ওয়ার্ন। ২০০৮ আইপিএল উদ্বোধনী মরসুমে দলকে ট্রফি এনে দিয়েছিলেন তিনি। ওই মরসুমে তিনি টানা ৮টি ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছিলেন।

৩. রজত পতদার: এই তালিকায় জায়গা করে নিয়েছেন তরুণ ভারতীয় ক্রিকেটার রজত পতিদর। তিনি ২০২৫ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম শিরোপা এনে দেন। রজতের নেতৃত্বে বেঙ্গালুরু ২০২৫ মরসুমে টানা ৬টি এবং ২০২৬ মরসুমে ২টি, মোট ৮টি ম্যাচ জিতেছে। ২০২১ সাল থেকে তিনি এই দলের সাথে যুক্ত। ২০২৫ সাল থেকে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google