মালদহ কাণ্ডই ‘জঙ্গলরাজের কফিনে শেষ পেরেক’! তৃণমূলকে তোপ মোদীর

আসানসোল: “মালদহে তৃণমূল যে ভুল করেছে, সেটাই ওদের মহা জঙ্গলরাজের কফিনে শেষ পেরেক!” ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আসানসোলের মেগা জনসভা থেকে ঠিক এই ভাষাতেই রাজ্যের শাসকদলকে তুলোধনা করলেন ...

By Moumita Biswas

Published:

Follow Us
Narendra Modi slams TMC

আসানসোল: “মালদহে তৃণমূল যে ভুল করেছে, সেটাই ওদের মহা জঙ্গলরাজের কফিনে শেষ পেরেক!” ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আসানসোলের মেগা জনসভা থেকে ঠিক এই ভাষাতেই রাজ্যের শাসকদলকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু আইনশৃঙ্খলা নয়; শিল্প, অর্থনীতি এবং নারী নিরাপত্তা, প্রতিটি ইস্যুতে এদিন তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। (Narendra Modi slams TMC)

আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের বেহাল দশা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “একসময় দেশের মোট আয়ের ১২ শতাংশ আসত বাংলা থেকে, আজ তা কমে মাত্র ৫ শতাংশে দাঁড়িয়েছে। বাংলার মানুষের সঙ্গে নির্মমতা করেছে তৃণমূল।” কয়লা ও বালি মাফিয়ার দাপটে এই অঞ্চল থেকে শিল্পের পলায়ন, বেআইনি খননে ধস এবং ভয়াবহ দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মোদী।

   

রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সরব হয়ে আরজি কর ও সন্দেশখালির প্রসঙ্গও টানেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে মহিলাদের কোনও সুরক্ষা নেই, উলটে সরকার বারবার অপরাধীদেরই আড়াল করছে। পাশাপাশি রাজ্যের জনবিন্যাস বদল এবং বেআইনি অনুপ্রবেশ ইস্যুতেও কড়া আক্রমণ শানান মোদী। তাঁর দাবি, ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে রাজ্যের কিছু এলাকায় মানুষ এখন নির্বিঘ্নে মন্দিরেও যেতে পারছেন না।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google