কাটমানি বন্ধ, দুর্নীতিবাজদের সোজা জেল! বাংলায় মোদীর ৬ গ্যারান্টি

হলদিয়া: “নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরে!” বৃহস্পতিবার হলদিয়ার মেগা জনসভা থেকে ঠিক এই ভাষাতেই রাজ্যের শাসকদলকে চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তৃণমূলকে আক্রমণই নয়, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Modi 6 Guarantees West Bengal

হলদিয়া: “নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরে!” বৃহস্পতিবার হলদিয়ার মেগা জনসভা থেকে ঠিক এই ভাষাতেই রাজ্যের শাসকদলকে চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তৃণমূলকে আক্রমণই নয়, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষের জন্য কী কী কাজ হবে, তার স্পষ্ট রূপরেখা তুলে ধরে ৬টি বড় ‘গ্যারান্টি’ দিলেন তিনি। (Modi 6 Guarantees West Bengal)

এদিন প্রধানমন্ত্রীর দেওয়া ৬ গ্যারান্টি হল-

   

১. ভয়মুক্ত বাংলা: ভয়ের পরিবেশ দূর করে মানুষের মনে ভরসা জোগানো।
২. জবাবদিহি: সরকারি ব্যবস্থাকে সরাসরি জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য করা।
৩. ফাইল খুলবে: তৃণমূল আমলের সমস্ত দুর্নীতি ও নারী নির্যাতনের কেস ফাইল নতুন করে খোলা।
৪. জেলে দুর্নীতিবাজরা: দুর্নীতিগ্রস্ত নেতা ও তোলাবাজদের কড়া হাতে দমন করে সোজা জেলে পাঠানো।
৫. শরণার্থী অধিকার: বৈধ শরণার্থীদের পূর্ণ অধিকার দেওয়া এবং অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বিতাড়ন।
৬. সপ্তম পে-কমিশন: সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে সপ্তম পে-কমিশন (7th Pay Commission) চালু করা।

কর্মসংস্থান ও শিল্প নিয়েও এদিন রাজ্যকে তোপ দাগেন মোদী। তাঁর আশ্বাস, বিজেপি সরকার এলে রাজ্যে ‘কাটমানি’ সংস্কৃতি বন্ধ করে শিল্পের জোয়ার আনা হবে এবং নিয়মিত ‘রোজগার মেলা’র মাধ্যমে যুবসমাজকে চাকরির সুযোগ দেওয়া হবে। এমনকী মৎস্যচাষেও রাজ্যকে স্বনির্ভর করে তোলার বিশেষ প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google