মাইনসুইপার গেমে ট্রাম্পকে খোঁচা, ডিজিটাল যুদ্ধে ইরানের নতুন কৌশল

নয়াদিল্লি: আমেরিকা-ইরান উত্তেজনা (Iran US Conflict) এখন ডিজিটাল যুদ্ধের (Digital War) রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রূপ করতে পুরনো উইন্ডোজ গেম ‘মাইনসুইপার’ (Minesweeper) ব্যবহার করেছে ইরান। সম্প্রতি ...

By Rana Das

Published:

Follow Us
iran-minesweeper-digital-war-trump-hormuz-strait-meme

নয়াদিল্লি: আমেরিকা-ইরান উত্তেজনা (Iran US Conflict) এখন ডিজিটাল যুদ্ধের (Digital War) রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রূপ করতে পুরনো উইন্ডোজ গেম ‘মাইনসুইপার’ (Minesweeper) ব্যবহার করেছে ইরান। সম্প্রতি হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের কড়া মন্তব্যের জবাবে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানি দূতাবাসগুলো সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ শুরু করেছে। সবচেয়ে ভাইরাল হয়েছে আফগানিস্তানের মাজার-ই-শরিফ-এ অবস্থিত ইরানি দূতাবাসের একটি পোস্ট।

দূতাবাসটি একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেছে, যেখানে হরমুজ প্রণালীর স্যাটেলাইট মানচিত্রের উপর চালানো হয়েছে ১৯৯০-এর দশকের জনপ্রিয় মাইক্রোসফট উইন্ডোজ গেম মাইনসুইপার। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রণালীর বিভিন্ন জায়গায় বারবার ‘মাইন’ বিস্ফোরিত হচ্ছে। ব্যঙ্গ করে বলা হয়েছে, ট্রাম্পের “প্রণালী খোলার প্রচেষ্টা” খুবই “প্রশংসনীয়”!

   

মাইনসুইপার (Minesweeper) গেমটি কী?

যারা ৯০-এর দশক বা ২০০০-এর শুরুতে কম্পিউটার ব্যবহার করেছেন, তাদের কাছে এই গেমটি খুব চেনা। ধূসর বর্গাকার গ্রিডের মধ্যে কয়েকটি বর্গের নিচে লুকিয়ে থাকে ‘মাইন’ (বোমা)। খেলোয়াড়কে সংখ্যার সূত্র ধরে নিরাপদ বর্গ খুলতে হয়। ভুল করে মাইনে ক্লিক করলেই বিস্ফোরণ, আর খেলা শেষ!

ইরান এই গেমের মাধ্যমে বার্তা দিতে চেয়েছে যে, হরমুজ প্রণালীতে মাইন পেতে রাখা হয়েছে। সেখান দিয়ে জাহাজ চলাচল করা এখন মাইনসুইপার খেলায় ভুল ক্লিক করার মতোই ঝুঁকিপূর্ণ।

Read More: রাত ৮ টার মধ্যে দিতে হবে জবাব! ইরানকে সময় বেঁধে দিলেন ভ্যান্স

হরমুজ প্রণালী বিশ্বের তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ যায়। ইরান আগেই জানিয়েছে, প্রয়োজনে তারা এই পথ বন্ধ করে দিতে পারে। ট্রাম্পের “মাইন সরিয়ে ফেল” হুঁশিয়ারির জবাবে ইরান এখন এভাবেই অনলাইনে পাল্টা আক্রমণ চালাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা এখন শুধু সামরিক বা কূটনৈতিক নয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট দ্রুত ভাইরাল হয়ে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও উত্তপ্ত। হরমুজ প্রণালী নিয়ে যেকোনও বড় পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google