ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন এলাকায় বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস (TMC join in BJP) ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ তথা গোসাবা ব্লকের প্রভাবশালী নেতা অনিমেষ মণ্ডল। তাঁর এই দলবদল শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে গোসাবা ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব।
অনিমেষ মণ্ডলের সঙ্গে একযোগে দলত্যাগ করেছেন গোসাবার ২২ জন প্রধান, উপপ্রধান এবং প্রভাবশালী ব্লক স্তরের নেতারা। এই গণ-দলবদল কার্যত গোসাবা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠনে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনায় শাসক দলের ভিত নড়ে গিয়েছে এবং সুন্দরবনের এই গুরুত্বপূর্ণ অঞ্চলে নতুন সমীকরণ তৈরি হয়েছে। কলকাতায় বিজেপির(TMC join in BJP) রাজ্য সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-এর হাত ধরে বিজেপিতে নাম লেখান অনিমেষ মণ্ডল সহ অন্যান্য নেতারা। এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি শিবিরে উৎসাহ লক্ষ্য করা যায়, এবং দলীয় নেতৃত্ব এই ঘটনাকে বড় রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে।
বিজেপির (TMC join in BJP) দাবি, এই দলবদল প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের আস্থা কমছে। দলের নেতাদের বক্তব্য, তৃণমূলের অভ্যন্তরীণ অসন্তোষই এই ভাঙনের প্রধান কারণ। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনাকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, ব্যক্তিগত স্বার্থে কিছু নেতা দল ছেড়েছেন, এতে সংগঠনের ওপর বড় প্রভাব পড়বে না।




















