প্রাণঘাতী ‘রকেট হামলা’র পর অগ্নিগর্ভ মণিপুর! বন্ধ ইন্টারনেট, জারি কার্ফু

ইম্ফল: ফের অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। মঙ্গলবার মধ্যরাতে বিষ্ণুপুর জেলার মৈরাংয়ে সন্দেহভাজন জঙ্গিদের রকেট হামলায় ঘুমন্ত অবস্থায় প্রাণ হারাল দুই নিষ্পাপ শিশু (৫ বছর এবং ৬ মাস বয়সী)। ...

By Moumita Biswas

Published:

Follow Us
Manipur violence rocket attack

ইম্ফল: ফের অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। মঙ্গলবার মধ্যরাতে বিষ্ণুপুর জেলার মৈরাংয়ে সন্দেহভাজন জঙ্গিদের রকেট হামলায় ঘুমন্ত অবস্থায় প্রাণ হারাল দুই নিষ্পাপ শিশু (৫ বছর এবং ৬ মাস বয়সী)। গুরুতর জখম হয়েছেন তাদের মা। এই মর্মান্তিক ঘটনার পরেই নতুন করে বিক্ষোভ এবং হিংসায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি বিষ্ণুপুরে কার্ফু জারির পাশাপাশি রাজ্যের ৫টি জেলায় তিনদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে সরকার। (Manipur violence rocket attack)

মঙ্গলবার মধ্যরাতে ট্রংলাওবি আওয়াং লেইকাই গ্রামে এই বিস্ফোরণের ঘটনার পরই ফুঁসে ওঠে স্থানীয় জনতা। পেট্রোল পাম্পের কাছে দুটি তেলের ট্যাঙ্কার ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি চরম আকার নেয় যখন উত্তেজিত জনতা পি জেলমোলের কাছে একটি সিআরপিএফ (CRPF) ক্যাম্পে হামলা চালায়। ভিড় ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি ও স্মোক বম্ব ছুড়লে অন্তত ১৯ জন আহত হন এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যুর খবর মিলেছে।

   

গুজব ও অশান্তি রুখতে ৭ এপ্রিল দুপুর ২টো থেকে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবাল, কাকচিং এবং বিষ্ণুপুর, এই ৫ জেলায় ইন্টারনেট বন্ধ রেখেছে স্বরাষ্ট্র দফতর। মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং এই হামলাকে “বর্বর” ও “সন্ত্রাসবাদী কাজ” আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, স্থানীয় এনপিপি (NPP) বিধায়ক টিএইচ শান্তি সিং এই ঘটনার জন্য সরাসরি ‘কুকি নার্কো-সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google