সম্পর্কে বরফ গলার ইঙ্গিত? কোন অ্যাজেন্ডা নিয়ে দিল্লি সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রী?

নয়াদিল্লি: অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া টানাপোড়েন কাটিয়ে ফের ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে ঢাকা। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মঙ্গলবার ভারতে এক গুরুত্বপূর্ণ সফরে এলেন ...

By Moumita Biswas

Published:

Follow Us
Khalilur Rahman India visit

নয়াদিল্লি: অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া টানাপোড়েন কাটিয়ে ফের ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে ঢাকা। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মঙ্গলবার ভারতে এক গুরুত্বপূর্ণ সফরে এলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তাঁর সঙ্গে রয়েছেন উপদেষ্টা হুমায়ুন কবীর। সূত্রের খবর, থমকে থাকা সম্পর্ক পুনরুদ্ধারের পাশাপাশি জ্বালানি ও পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোই এই সফরের মূল লক্ষ্য।

উচ্চপর্যায়ের বৈঠক

দিল্লি সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রীর। দুই দেশের কৌশলগত, অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে এই বৈঠকগুলিতে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

   

নজর জ্বালানি ও পরিকাঠামোয় Khalilur Rahman India visit

এই সফরের অন্যতম প্রধান এজেন্ডা হতে চলেছে জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি। উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানি সরবরাহ চুক্তি রয়েছে, যার অধীনে ভারত থেকে ডিজেল আমদানি করে ঢাকা। বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে এই সহযোগিতাকে কীভাবে আরও প্রসারিত করা যায়, তা নিয়ে আলোচনা করবেন আধিকারিকরা। এছাড়া, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে থমকে যাওয়া বা ধীরগতি সম্পন্ন একাধিক রেল ও সড়ক প্রকল্পের কাজ পুনরায় দ্রুত শুরু করার বিষয়েও জোর দেওয়া হবে।

কূটনৈতিক মহলের মতে, গত কয়েক মাসের শীতলতা কাটিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও দ্বিপাক্ষিক সম্পর্কের পুরোনো গতি ফিরিয়ে আনতেই এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করল ঢাকা।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google