Home Sports News IPL 2026: সিএসকের বিরুদ্ধে আইপিএলে নতুন মাইল ফলক ছুঁলেন ভূবনেশ্বর

IPL 2026: সিএসকের বিরুদ্ধে আইপিএলে নতুন মাইল ফলক ছুঁলেন ভূবনেশ্বর

bhuvneshwar-kumar-200-wickets-ipl-milestone-vs-csk

চোট, ছন্দপতন, দল থেকে বাদ-কত কিছুই হয়েছে তাঁর জীবনে। তবুও তিনি বারবার ফিরে এসেছেন। নিজেকে প্রমাণ করেছেন। এবার আইপিএল-এ (IPL 2026) এক মাইল ফলক স্পর্শ করলেন ভারতের এই পেসার। তিনি আর কেউ নন, ভূবনেশ্বর কুমার।

- Advertisement -

রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩টি উইকেট নিয়েছেন ভূবনেশ্বর। ম্যাচের ১.২ ওভারে আয়ুষ মাত্রেকে আউট করেন। এটি দলের জন্য উপকারী ছিল তো বটেই, পাশাপাশি নিজের জন্যও গুরুত্বপূর্ণ ছিল। এই উইকেটটি নিয়ে আইপিএল কেরিয়ারে নিজের ২০০ উইকেট নিলেন।

   

আর পেসার হিসেবে ২০০ উইকেট নিয়ে গড়লেন অনন্য নজির। আইপিএল ইতিহাসে ভুবি এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। এই তালিকার শীর্ষে আছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর খাতায় রয়েছে ২২৪টি উইকেট।

আইপিএলে ২০১১ সালে পুনে ওয়ারিয়র্স দলে ভূবনেশ্বরের অভিষেক হয়। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে কাটিয়েছেন আইপিএল কেরিয়ারে সোনালী সময়। সেখানে তিনি মোট ১৪৫ ম্যাচে ১৫৭টি উইকেট নেন। পরপর দু’বছর পার্পেল ক্যাপ অধিকারীও ছিলেন ভারতের এই পেসার।

দু’বছর আগে হায়দ্রাবাদ তাঁকে ছেড়ে দেয়। তিনি চলে আসেন বেঙ্গালুরুতে। গতবছর ১৭ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন। ভুবির বলে খুব একটা গতি চোখে পড়ে না, কিন্তু বৈচিত্র্য ধরা পড়ে। আর সেকারণেই এই মাইল ফলক স্পর্শ করলেন তিনি।

Follow on Google