কলকাতা: সোনা ও রূপোর দামে (Gold Price) গত কয়েক সপ্তাহ ধরে লক্ষ করা যাচ্ছে অস্বাভাবিক ওঠানামা। কখনও দাম হঠাৎ বেড়ে যাচ্ছে, আবার কখনও কমে গিয়ে স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। কিছুদিন আগেই সোনার দাম বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছিল। সেই সময় অনেকেই নতুন করে সোনা কেনার পরিকল্পনা স্থগিত রেখেছিলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলেছে। আগের তুলনায় এখন সোনা ও রূপোর দাম (Gold Price) কিছুটা কমেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর। বিশেষ করে উৎসবের আগে এই দাম কমা বাজারে নতুন করে চাঙ্গাভাব এনে দিয়েছে।
এদিকে আর বেশিদিন বাকি নেই পয়লা বৈশাখ। বাঙালির অন্যতম বড় উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই সোনার বাজারে কেনাকাটার ধুম পড়ে। নতুন বছরের শুরুতে সোনা কেনাকে শুভ মনে করেন অনেকেই। তাই এই সময় সোনার দাম একটু কম থাকায় ক্রেতাদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে। বাজারে ভিড়ও চোখে পড়ার মতো। অনেকেই এই সুযোগ হাতছাড়া না করে ‘লক্ষীলাভ’-এর আশায় সোনা কিনতে এগিয়ে আসছেন।
বর্তমানে বিভিন্ন শহরে সোনার দামের (Gold Price) কিছুটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩৫০ টাকা। একই পরিমাণ ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯৩০ টাকা। এই দামে অনেক ক্রেতাই খুশি এবং কেনাকাটায় আগ্রহ দেখাচ্ছেন। অন্যদিকে, দিল্লিতেও সোনার দাম প্রায় একই রকম রয়েছে। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫১ হাজার ৮০ টাকা। মুম্বইয়ে আবার কলকাতার মতোই দাম রয়েছে ২২ ক্যারাট সোনা ১ লক্ষ ৩৮ হাজার ৩৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনা ১ লক্ষ ৫০ হাজার ৯৩০ টাকা।
গুজরাটের আহমেদাবাদ শহরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম (Gold Price) ১ লক্ষ ৩৮ হাজার ৪০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার ৯৮০ টাকা। পুনেতেও একইভাবে সোনার দাম কলকাতার সঙ্গে মিল রেখেছে—২২ ক্যারাট ১ লক্ষ ৩৮ হাজার ৩৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১ লক্ষ ৫০ হাজার ৯৩০ টাকা।




















