IPL History: আইপিএল ইতিহাসের দ্রুত গতির ৫টি ডেলিভারি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( IPL history) শুধু ব্যাটিংয়ের ঝড় নয়। এখানে বোলারদের গতির লড়াইও সমানভাবে দর্শকদের নজর কাড়ে। বছরের পর বছর ধরে বেশ কিছু পেসার তাদের ভয়ংকর গতির ...

By Sandipa Nandy

Published:

Follow Us
fastest-deliveries-in-ipl-history-top-5-fastest-bowls-records

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( IPL history) শুধু ব্যাটিংয়ের ঝড় নয়। এখানে বোলারদের গতির লড়াইও সমানভাবে দর্শকদের নজর কাড়ে। বছরের পর বছর ধরে বেশ কিছু পেসার তাদের ভয়ংকর গতির ডেলিভারির মাধ্যমে ক্রিকেট জগতে ইতিহাস তৈরি করেছেন।

আইপিএল ইতিহাসের দ্রুততম ৫টি বল:
১. শন টেইট: ২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) -এর বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ১৫৭.৭১ কিমি/ঘণ্টা গতিতে বল করে আইপিএল ইতিহাসে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়েন।

   

২. লকি ফার্গুসন: ২০২২ সালে গুজরাট টাইটানসের হয়ে রাজস্থানের বিপক্ষে ১৫৭.৩ কিমি/ঘণ্টা গতিতে বল করে রেকর্ড করেন। যা আইপিএলের দ্বিতীয় দ্রুততম বোলিং।

৩. উমরান মালিক: ২০২২ আইপিএল মরসুমে তিনি ঘণ্টায় ১৫৫ কিলোমিটারের বেশি গতিতে দুটি ডেলিভারি করেন। তবে, ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতির তাঁর দ্রুততম ডেলিভারিটি এসেছিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

৪. মায়াঙ্ক যাদব: আইপিএল ২০২৪ মরসুমে লখনউ সুপার জায়ান্টস-এর হয়ে ঘণ্টায় ১৫৫ কিলোমিটারের বেশি গতিতে তিনটি বল করেন। তবে, ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বলটি করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।

৫. অনরিক নর্টজে: ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের এই পেসার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫৬.২২ কিমি/ঘণ্টা গতিতে বল করে তালিকায় জায়গা করে নেন।

উল্লেখ্য, আইপিএল ২০২৬ মরসুমে গুজরাটের পেসার অশোক শর্মা ইতিমধ্যে ১৫৪ কিমি/ঘণ্টা গতিতে বল করেছেন। আশা করা হচ্ছে, আইপিএলের সর্বোচ্চ দ্রুততম বোলিংয়ের তালিকায় তিনি খুব তাড়াতাড়ি চলে আসবেন।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google