ব্যারাকপুরের মুসলিম ভোট কার ঝুলিতে? বিস্ফোরক কৌস্তভ

কলকাতা: বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর। (Kaustav Bagchi)তিনি বলেন বিজেপিকে মুসলিমরা ভোট দেয়না। তবে এবার তারা বুঝতে পারছে বিজেপিকে ভোট না ...

By Sudipta Biswas

Published:

Follow Us
kaustav-bagchi-muslim-vote-barrackpore-bjp-election-remark

কলকাতা: বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর। (Kaustav Bagchi)তিনি বলেন বিজেপিকে মুসলিমরা ভোট দেয়না। তবে এবার তারা বুঝতে পারছে বিজেপিকে ভোট না দিয়ে কোনও উপায় নেই। তিনি আরও বলেন বাংলায় মারছেও মুসলিমরা মরছেও তারাই। তাই এবারের নির্বাচনে মুসলিম ভোট পাবেই বিজেপি এমনটাই আশাবাদী তারা।

তিনি বলেন, “ভোট কে দেয় আর কে দেয় না এটা জানাই জয়ের প্রথম ধাপ। আমরা সবার উন্নয়ন চাই। মুসলিম ভাই-বোনদেরও আমরা সঙ্গে নিয়ে চলতে চাই। কিন্তু বাস্তবটা হল, এতদিন তাঁরা আমাদের দিকে তাকাননি। এবার তাঁরা বুঝতে পারছেন যে, অন্য কোনও পথ নেই। বাংলার মাটিতে যারা মার খাচ্ছেন, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁরাই মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাই এবার তাঁদের ভোট বিজেপির দিকে আসবেই।”

   

আরও দেখুনঃটেনশনে পাকিস্তান! ভারতের নৌ শক্তিকে আরও বাড়িয়ে তুলবে ৮০০ কিমি পাল্লার ব্রহ্মোস

এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তৃণমূলের মুখপাত্র বলেন, “এটা স্পষ্ট সাম্প্রদায়িক রাজনীতি। বিজেপি মুসলিমদের ভয় দেখিয়ে ভোট চাইছে। কৌস্তভ বাগচীর এই বক্তব্য প্রমাণ করে যে বিজেপি কখনোই সব সম্প্রদায়ের জন্য নয়। তারা বিভেদ সৃষ্টি করে ভোটের রাজনীতি করে।” অন্যদিকে বিজেপির অন্য নেতারা কৌস্তভ বাগচীর বক্তব্যকে সমর্থন করে বলেছেন, তিনি সত্য কথাই বলেছেন।

রাজনৈতিক মহলের একাংশের মতে “বাংলায় গত কয়েক বছরে যে সন্ত্রাস ও হিংসা হয়েছে, তার শিকার প্রধানত সাধারণ মুসলিম পরিবারগুলোই হয়েছে। তৃণমূলের তোষণ নীতির কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত। এবার তাঁরা বুঝতে পারছেন যে, শুধুমাত্র বিজেপিই তাঁদের সুরক্ষা ও উন্নয়ন দিতে পারে।”ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য।

এই এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তৃণমূল কংগ্রেসের হয়ে জোরদার প্রচার চালাচ্ছেন বিধায়ক এবং এবারের তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তীও। কৌস্তভ বাগচী নিজে এই কেন্দ্র থেকে প্রার্থী হয়ে প্রচার চালাচ্ছেন। তিনি বলেন, “আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নই। আমরা সবার উন্নয়ন চাই। কিন্তু বাস্তবতা অস্বীকার করা যায় না। মুসলিম ভোটাররা এবার বিজেপির দিকে ঝুঁকছেন।”

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google