IPL 2026: মুম্বাইয়ের চ্যালেঞ্জে দিল্লি, অক্ষরদের সামনে বড় পরীক্ষা আজ

আজ (৪ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি (IPL 2026) হবে মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শুরু দুপুর ৩:৩০ মিনিট থেকে। দুই দল-ই তাদের প্রথম ম্যাচটি জিতেছে। দুই দলই ...

By Sandipa Nandy

Published:

Follow Us
mi-vs-dc-ipl-2026-match-preview-axar-patel-challenge

আজ (৪ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি (IPL 2026) হবে মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শুরু দুপুর ৩:৩০ মিনিট থেকে। দুই দল-ই তাদের প্রথম ম্যাচটি জিতেছে। দুই দলই রয়েছে দুরন্ত ফর্মে।

গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে আইপিএল ২০২৬-এ নিজেদের অভিযান শুরু করেছে। রোহিত শর্মা এবং রিকল্টনের আগ্রাসী ব্যাটিং দেয় জয়ের হাতছানি। এছাড়া মিডল অর্ডারে পাওয়ার হিটারদের উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস দেয়। গত ম্যাচে সূর্যকুমার জ্বলে না উঠলেও তিনি যখন তখন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

   

উল্টোদিকে মরসুমের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস-এর বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয় দিয়ে দিল্লি ক্যাপিটালস এই প্রতিযোগিতা শুরু করেছে। ওপেনিং ব্যাটার লোকেশ রাহুল, পাথুম নিশাঙ্কা, নীতীশ রানারা রান না পেলেও সমীর রিজভী ও ট্রিস্টান স্টাবসের গড়া রানের জুটি গত ম্যাচের মতো এই ম্যাচকেও জয়ের দিকে নিয়ে যেতে পারে। এছাড়া ডেভিড মিলার, অক্ষর প্যাটেলের মতো পাওয়ার হিটাররা দলে থাকতে চিন্তা কিসের!

ইতিহাস বলছে মুখোমুখি সংঘর্ষে ৩৭টি ম্যাচের মধ্যে ২১টিতেই মুম্বাই জিতেছে। এমনকি ২০২০-এর ফাইনালেও মুম্বইয়ের কাছেই ট্রফি হেরেছিল দিল্লি।
এবার কি তবে রোহিতদের বিরুদ্ধে জিততে পারবে দিল্লি?

দিল্লি ক্যাপিটালস
সম্ভাব্য স্কোয়াড:
পথুম নিসাঙ্কা, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতীশ রানা, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, বিপ্রজ নিগম, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার, টি নটরাজন।
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার: সমীর রিজভি, আশুতোষ শর্মা, দুষ্মন্ত চামিরা, আকিব নবী, করুণ নায়ার

মুম্বাই ইন্ডিয়ান্স
সম্ভাব্য স্কোয়াড: রোহিত শর্মা, রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক মার্কন্ডে, মিচেল স্যান্টনার, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার: সূর্যকুমার যাদব, করবিন বোশ, রবিন মিঞ্জ, অশ্বনী কুমার, রাজ বাওয়া।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google