IPL 2026 খেলতে বোর্ডের বিরুদ্ধে মামলা শ্রীলঙ্কান পেসার নুয়ান থুশারার

কলকাতা: আইপিল ২০২৬ (IPL 2026) শুরু হয়েছে বেশ কয়েকদিন। হয়ে গিয়েছে বেশ কয়েকটি ম্যাচ। তবু এখনো দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে খেলার ছাড়পত্র পেলেন না…

nuwan-thushara-files-case-against-slc-to-play-ipl-2026-rcb

কলকাতা: আইপিল ২০২৬ (IPL 2026) শুরু হয়েছে বেশ কয়েকদিন। হয়ে গিয়েছে বেশ কয়েকটি ম্যাচ। তবু এখনো দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে খেলার ছাড়পত্র পেলেন না নুয়ান থুশারা। অবশেষে বোর্ডের আদালতের দ্বারস্থ হলেন এই শ্রীলঙ্কান ক্রিকেটার।

ইতিমধ্যে উদ্বোধনী ম্যাচে নুয়ানকে ছাড়াই জয় দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে আরসিবি। বৃহস্পতিবার নুয়ান শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করেন। নুয়ানের অভিযোগ, ৩১ মার্চ তাঁর সঙ্গে দেশের ক্রিকেট বোর্ডের চুক্তি শেষ হয়ে গিয়েছে। আর তিনি সেই চুক্তি বাড়াতেও আগ্রহী নন। থুশারা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেশ, বিদেশের টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করতে আগ্রহী। নাগাড়ে ফিটনেস পরীক্ষা ব্যর্থ হওয়ার বোর্ড তাঁকে ছাড়পত্র দেয়নি। অথচ এই ফিটনেস নিয়েই দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন অনেকবার। তাহলে এখন বাধা কেন!

Advertisements

Read More: বিগ ব্যাশের প্রথম ম্যাচ ভারতের মাটিতে! বড় সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার

তাই আইপিএল খেলতে আগ্রহী এই বোলার তাঁর নিজের দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করলেন। কলম্বোর জেলা আদালতে করা এই মামলার শুনানি আগামী ৯ এপ্রিল। এখন দেখার এই মামলা তিনি জিততে পারেন কি না।

আইপিএল-এ ২০২৪ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্স-এর সঙ্গে যাত্রা শুরু করেছিলেন নুয়ান। এরপর চলে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এবছরও আরসিবি-র হয়ে খেলার কথা এই শ্রীলঙ্কান তারকার। কিন্তু দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ছাড়পত্র জোগাড় করতে অক্ষম নুয়ান। নুয়ান যদি ছাড়পত্র না পান তাহলে তাঁকে ছাড়াই গোটা টুর্নামেন্টে খেলতে হতে পারে আরসিবি-কে।