এই ভারতীয় কোচের হাতে যুব দলের দায়িত্ব দিল বেঙ্গালুরু

কলকাতা: আগের সিজনে আইএসএল ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু এফসি‌ (Bengaluru FC)। সেই ধাক্কা ভুলে এবার চূড়ান্ত সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ কর্নাটকের এই ক্লাবের। সেইমতো এবার দারুনভাবে শুরু ...

By Sayan Sengupta

Published:

Follow Us
bengaluru-fc-appoints-savio-medeira-youth-team-coach

কলকাতা: আগের সিজনে আইএসএল ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু এফসি‌ (Bengaluru FC)। সেই ধাক্কা ভুলে এবার চূড়ান্ত সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ কর্নাটকের এই ক্লাবের। সেইমতো এবার দারুনভাবে শুরু করেছিল বেঙ্গালুরু ব্রিগেড। সুপার কাপের পর তৎকালীন কোচ জেরার্ড জারাগোজা দলের দায়িত্ব থেকে সরে আসলে ভারতীয় কোচ রেনেডি সিংয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল সিনিয়র দলের দায়িত্ব। সেক্ষেত্রে খুব একটা খারাপ পারফরম্যান্স ছিল না দলের। প্রথম ম্যাচে স্পোটিং ক্লাব দিল্লির বিরুদ্ধে সহজেই এসেছিল জয়। তারপর দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইলেও আটকে যেতে হয়েছিল পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের কাছে।

আরও পড়ুন: বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ, তদন্তে তারেকের ক্রীড়ামন্ত্রক

তবে তৃতীয় ম্যাচে দল পাঞ্জাব এফসির কাছে ধাক্কা খেলে ও ঘুরে দাঁড়িয়েছিল সহজেই। চতুর্থ ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামের বুকে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এসেছিল জয়। আশিক কুরুনিয়ান ও রায়ান উইলিয়ামসদের দাপটে তিন পয়েন্ট নিশ্চিত করেই শহরে ফিরেছিল বেঙ্গালুরু দল। তারপর কান্তিরাভার বুকে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল গতবারের বিজয়ী দল তথা মোহনবাগান সুপার জায়ান্টকে। এরপর কিশোর ভারতীতে ফিরে সহজ জয় আসে ইন্টার কাশীর বিরুদ্ধে। ন্যাশনাল উইন্ডোর পর আগামী ৪ঠা এপ্রিল তাঁদের পরবর্তী ম্যাচ। যেখানে প্রতিপক্ষ মানোলো মার্কেজের এফসি গোয়া।

   

আরও পড়ুন: জল্পনার অবসান, রাহানেই অধিনায়ক, ঘোষণা কেকেআরের

যেই ম্যাচের দিকে নজর থাকবে সকলের। তবে গত কয়েকদিন আগেই নতুন কোচের নাম ঘোষণা করেছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গত কয়েক মাস ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল যার মধ্যে বারংবার শোনা যাচ্ছিল পেপ মুনোজের নাম। পূর্বে চীনের ফুটবল ক্লাব শেনঝেন পেং সিটির সঙ্গে যুক্ত ছিলেন এই স্প্যানিশ কোচ। এবার তাঁর হাতেই এসেছে সিনিয়র দলের দায়িত্ব। পাশাপাশি এবার ক্লাবের যুব দলের উন্নতির জন্য এক ভারতীয়কে নিয়োগ করল বেঙ্গালুরু। তিনি সাভিও মেদেইরা। বুধবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে ম্যানেজমেন্ট।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google