সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশে রেকর্ড ব্যবসা করল পরকীয়া ডেটিং অ্যাপ

বিতর্কিত হলেও সারা পৃথিবী জুড়ে সবচেয়ে আলোচিত বিষয়ের অন্যতম পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক। (extramarital dating)ভারতের বিভিন্ন রাজ্যে শহরে প্রত্যেকদিন একাধিক পরকীয়া সংক্রান্ত খবর পাওয়া যায়। এই পরকীয়া ...

By Sudipta Biswas

Published:

Follow Us
extramarital-dating-app-gleeden-india-growth-controversy

বিতর্কিত হলেও সারা পৃথিবী জুড়ে সবচেয়ে আলোচিত বিষয়ের অন্যতম পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক। (extramarital dating)ভারতের বিভিন্ন রাজ্যে শহরে প্রত্যেকদিন একাধিক পরকীয়া সংক্রান্ত খবর পাওয়া যায়। এই পরকীয়া নিয়ে বিভিন্ন সময়ে আদালতে মামলাও হয়েছে এবং দেশের সর্বোচ্চ আদালত থেকে একাধিক মূল্যবান রায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বিবাহ বহির্ভূত প্রেম। শুধু তাই নয় পরকীয়া করবার জন্য রয়েছে বিশেষ মোবাইল অ্যাপ, যার অন্যতম গ্লিডেন।

দেশের ঐতিহ্যবাহী পরিবার ও বিবাহ ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটি পরকীয়া ডেটিং অ্যাপ অসাধারণ জনপ্রিয়তা পেয়েছে। ফ্রান্স থেকে শুরু হয়ে ভারতে এসে ‘গ্লিডেন’ নামের এই অ্যাপটি এখন ৪০ লক্ষেরও বেশি ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়ে গেছে। বিশেষ করে আইটি শহরগুলোতে এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বেঙ্গালুরু একাই মোট ব্যবহারকারীর ১৮ শতাংশ, হায়দরাবাদ ১৭ শতাংশ এবং দিল্লি ১১ শতাংশ। এরপরই রয়েছে মুম্বই ও পুনে।

   

আরও দেখুনঃ প্রার্থী পছন্দে দ্বিমত, কোতুলপুরে কংগ্রেসে গোষ্ঠী বিক্ষোভ

অ্যাপটির তথ্য অনুসারে, ব্যবহারকারীদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, অধিকাংশ ব্যবহারকারীই ইতিমধ্যে বিবাহিত অথবা দীর্ঘমেয়াদি সম্পর্কে আবদ্ধ। অর্থাৎ, যাঁরা ঘরে স্ত্রী বা স্বামী রেখে বাইরে নতুন সঙ্গী খুঁজছেন, তাঁদের জন্যই এই প্ল্যাটফর্ম তৈরি। গত দু’বছরে নারী ব্যবহারকারীদের সংখ্যা ১৪৮ শতাংশ বেড়েছে। এই সংখ্যা দেখে অনেকে বলছেন, নারীরা এখন নিজেদের ইচ্ছা ও আবেগের প্রকাশে অনেক বেশি স্বাধীন ও সাহসী হয়ে উঠছেন।

গড়পড়তা একজন ভারতীয় ব্যবহারকারী প্রতিদিন ১ থেকে ১.৫ ঘণ্টা এই অ্যাপে চ্যাট করে কাটান। দুপুর ১২টা থেকে ৩টা এবং রাত ১০টা থেকে মাঝরাত এই সময়গুলোতে চ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি। পুরুষরা সাধারণত ২৫-৩০ বছরের নারীদের সঙ্গে যোগাযোগ করতে চান, আর নারীরা ৩০-৪০ বছরের আর্থিকভাবে স্থিতিশীল পুরুষ যেমন ডাক্তার, সিনিয়র এক্সিকিউটিভ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের খোঁজ করেন।

গ্লিডেনের দেশীয় কান্ট্রি ম্যানেজার সিবিল শিডেল বলেন, “৪০ লক্ষ ব্যবহারকারীর মাইলফলক পেরোনো ভারতে একটি নীরব বিপ্লবের ইঙ্গিত দেয়। বিবাহকে এখনও অনেকে পবিত্র বলে মনে করেন, কিন্তু অনেকেই আবেগীয় প্রকাশ ও স্ব-সম্মানের জন্য এমন প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন। নারীদের অংশগ্রহণ বৃদ্ধি দেখে বোঝা যায়, তাঁরা এখন নিজেদের পছন্দের বিষয়ে আরও সচেতন ও স্বাধীন।”

কিন্তু এই সাফল্যের পিছনে লুকিয়ে আছে সমাজের এক গভীর সংকট। বিবাহিত জীবনের একঘেয়েমি, আবেগের অভাব, কাজের চাপ, দাম্পত্য সম্পর্কের ফাটল এসব কারণে অনেকেই বাইরের সঙ্গ খুঁজছেন। বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো আইটি হাবে কর্পোরেট চাকরির চাপ, দীর্ঘ সময় অফিসে থাকা, স্ত্রী-স্বামীর মধ্যে যোগাযোগের অভাব এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.