ভোটের কথা মাথায় রেখে এগোতে পারে ইস্টবেঙ্গল-পাঞ্জাব এফসি ম্যাচ

আইএসএল ২০২৬ মরসুমে ইস্ট বেঙ্গল ও পাঞ্জাব এফসি-র (East Bengal vs Punjab FC) মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি নির্ধারিত সময়ের আগেই এগিয়ে আনা হতে পারে বলে জোর জল্পনা শুরু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
east-bengal-vs-punjab-fc-match-reschedule-election-isl-2026

আইএসএল ২০২৬ মরসুমে ইস্ট বেঙ্গল ও পাঞ্জাব এফসি-র (East Bengal vs Punjab FC) মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি নির্ধারিত সময়ের আগেই এগিয়ে আনা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রের অনুযায়ী, আগামী ৭ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ করতে চায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অন্যদিকে জাতীয় দলের খেলা থাকায় ফুটবলারদের পাওয়া যাবে না লাল-হলুদ দলে। এছাড়া আগের সূচি অনুযায়ী ১১ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ান এফসি’র বিপক্ষে মাঠে নামার কথা মিগুয়েলদের। তাই পাঞ্জাব ম্যাচ এগিয়ে আসলে প্রস্তুতিতে সমস্যা সৃষ্টি হবে।

   

পাঞ্জাবও ম্যাচ এগিয়ে আনায় রাজি নয়। কারণ তাদেরও পরপর ম্যাচ রয়েছে। পশ্চিমবঙ্গে ২৩ এপ্রিল ভোট। এর আগে ও পরে ম্যাচ হলে যথাযথ পুলিশ পাওয়া যাবে না। সেক্ষেত্রে দর্শকহীন মাঠে খেলতে হবে দুই দলকে। আর নয়তো অন্য মাঠে খেলতে হবে। সবমিলিয়ে ইস্ট বেঙ্গল – পাঞ্জাব এফসি-র ম্যাচ এগোনো নিয়ে রয়েছে দোলাচল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google