IPL 2026: ২০০ প্লাস রান তাড়ায় দ্রুততম জয়, আইপিএলে ইতিহাস গড়ল আরসিবি

আইপিএলের (IPL 2026) ইতিহাসে নতুন নজির গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।  ২০০+ রান তাড়া করার ক্ষেত্রে এত দ্রুত জয়ের ঘটনা আগে খুব কমই দেখা গেছে। ইন্ডিয়ান…

rcb-beat-srh-ipl-2026-opening-match-virat-kohli-innings

আইপিএলের (IPL 2026) ইতিহাসে নতুন নজির গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।  ২০০+ রান তাড়া করার ক্ষেত্রে এত দ্রুত জয়ের ঘটনা আগে খুব কমই দেখা গেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে বড় রান তুললেও, আরসিবির ব্যাটিং ঝড়ে সবকিছু ম্লান হয়ে যায়।

লক্ষ্য ছিল ২০২ রান। কিন্তু আরসিবি যেভাবে শুরু করে, তাতে শুরু থেকেই ম্যাচ একতরফা হয়ে ওঠে। ওপেনিং জুটি দ্রুত রান তুলতে থাকায় চাপ পড়ে হায়দরাবাদের বোলারদের ওপর। বিশেষ করে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ইনিংস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি ইনিংসের ভিত গড়ে দেন। এই জয়ের মধ্য দিয়ে কোহলিরা রাজস্থান রয়্যালসের গড়া পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেয়। রাজস্থান গতবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৫.৫ ওভারে ২১০ রান তাড়া করে। এছাড়া আরসিবির ২০০-এর বেশি রানের লক্ষ্য ১৬ ওভারের মধ্যে তাড়া করার নিজস্ব পূর্ববর্তী রেকর্ড ছিল, সেটিও এদিন ছড়িয়ে যায় তারা।

Advertisements

এদিন মিডল অর্ডারের ব্যাটাররা আগ্রাসী মেজাজে খেলতে থাকেন। বাউন্ডারি আর ছক্কার বন্যায় মাত্র ১৫.৪ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে আরসিবি। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০-র বেশি রান এত কম ওভারে তাড়া করা সত্যিই বিরল কৃতিত্ব।

উদ্বোধনী এই ম্যাচ জয়ের ভিত্তি গড়ে উঠেছিল বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কালের মধ্যকার মাত্র ৪৫ বলে ১০১ রানের এক দুর্দান্ত জুটির ওপর। দলের সামগ্রিক ব্যাটিং পারফরম্যান্স, সঠিক শট নির্বাচন এবং আত্মবিশ্বাস—সব মিলিয়ে এটি ছিল এক নিখুঁত চেজিং।
এই জয়ের মধ্য দিয়েই আরসিবি বার্তা দিল যে, কোনও বড় লক্ষ্যই তাদের কাছে এখন আর অজেয় নয়।