চোটে ধোনি বাইরে, আইপিএলের প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না

চেন্নাই: ২০২৬ আইপিএল শুরুর আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে প্রতিযোগিতার প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর বদলে উইকেটকিপিংয়ের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ms-dhoni-to-play-ipl-2026-csk-ceo-confirms

চেন্নাই: ২০২৬ আইপিএল শুরুর আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে প্রতিযোগিতার প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর বদলে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে পারেন দলের নতুন সদস্য সঞ্জু স্যামসন, যাকে এবার রাজস্থান থেকে দলে নিয়েছে চেন্নাই।

শনিবার চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ধোনি বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাই ১৯ তম আইপিএল-এর প্রথম দু’সপ্তাহ মাঠে ৭ নম্বর জার্সিতে কাউকে খেলতে দেখা যাবে না। পায়ের পেশিতে চোট রয়েছে প্রাক্তন অধিনায়ক ধোনির।

   

ধারণা করা হচ্ছে, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অন্তত প্রথম চারটি ম্যাচ মিস করবেন ধোনি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সে বিরুদ্ধে তিনি মাঠে ফিরতে পারেন।

৩০ মার্চ, সোমবার আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। গুয়াহাটির এই ম্যাচটি ধোনিকে ছাড়াই খেলতে হবে সিএসকে-কে। উল্লেখ্য, গত কয়েক বছর সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। এবার সিএসকে-র হয়ে প্রথমেই প্রাক্তন দলের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। তাঁর পারফরম্যান্সের উপর চোখ থাকবে সকলের।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google