প্রায় তিন সপ্তাহের মধ্যে আরিনা সাবালেঙ্কার কাছে দু’বার হারলেন এলিনা রিবাকিনা (Aryna Sabalenka)। বৃহস্পতিবার মিয়ামি ওপেনের সেমিফাইনালে বেলারুশের সাবালেঙ্কা ফের হারালেন রিবাকিনাকে। আর পৌঁছে গেলেন মিয়ামি ওপেনের ফাইনালে।
বৃহস্পতিবার সেমিফাইনালে সাবালেঙ্কা বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা ইলেনা রিবাকিনাকে সরাসরি সেটে ৬-৪, ৬-৩ ব্যবধানে পরাজিত করেন। সাবালেঙ্কা এই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন। কোয়ার্টার ফাইনালে তিনি হেইলি ব্যাপটিস্টকে ৬-৪, ৬-৪ সেটে এবং রাউন্ড অফ ১৬-তে ঝেং কিনওয়েনকে ৬-৩, ৬-৪ সেটে পরাজিত করেছিলেন।
শনিবার ফাইনালে সাবলেঙ্কার প্রতিদ্বন্দ্বী কোক গফ, যিনি অন্য সেমিফাইনালে ক্যারোলিনা মুচোভাকে ৬-১, ৬-১ সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন। শনিবার ফাইনালে মার্কিন তারকা কোকো গফ-কে হারাতে পারলেই বিশ্বের পঞ্চম মহিলা প্লেয়ার হিসেবে ‘সানসাইন ডাবল’ (ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন) জয়ের রেকর্ড গড়বেন তিনি।
৪টি গ্র্যান্ড স্ল্যামের অধিকারী সাবালেঙ্কা ২০২৫ সালের মিয়ামি ওপেন ফাইনালে জেসিকা পেগুলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি ইন্ডিয়ান ওয়েলস। এবার অবশ্য ইন্ডিয়ান ওয়েলস জিতেই মিয়ামি ওপেন খেলতে এসছেন এই বেলারুশ তারকা।
ইতিমধ্যে ‘সানসাইন ডাবল’ জয়ের নজির রয়েছে স্টেফি গ্রাফ(১৯৯৪, ১৯৯৬), কিম ক্লিস্টার্স (২০০৫), ভিক্টোরিয়া আজারেঙ্কা (২০১৬) এবং ইগা শিয়নটেক (২০২২) এর ঝুড়িতে। শনিবার কোক গফ কে পরাস্ত করতে পারলে তিনিও হবেন ‘সানসাইন ডাবল’ জয়ীদের মধ্যে একজন।




















