রাজস্থানের সঙ্গে ড্র, বিক্রমজিৎকে ধন্যবাদ ডায়মন্ড হারবারের

কলকাতা: গত কয়েক বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে অনবদ্য পারফরম্যান্স করে আসছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। দেশের তৃতীয় ও দ্বিতীয় ডিভিশন লিগে সেরার সেরা হওয়ার সুবাদে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Diamond Harbour FC-draw-rajasthan-united-vikramjit-singh-farewell

কলকাতা: গত কয়েক বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে অনবদ্য পারফরম্যান্স করে আসছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। দেশের তৃতীয় ও দ্বিতীয় ডিভিশন লিগে সেরার সেরা হওয়ার সুবাদে এবার দেশের দ্বিতীয় ডিভিশন লিগ তথা ইন্ডিয়ান ফুটবল লিগে খেলার যোগ্যতা অর্জন করে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার দল। এমনকি এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও অনবদ্য পারফরম্যান্স করেছিল ছেলেরা। টুর্নামেন্টের সেমিফাইনালে অনায়াসেই তারা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে।

যদিও পরবর্তীতে চূড়ান্ত সাফল্য আসেনি। শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের কাছে। সেই হতাশা কাটিয়ে এবার এই চলতি লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য রয়েছে প্রত্যেকের। যদিও টুর্নামেন্টের শুরুটা খুব একটা আহামরি ছিল না। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল হায়দরাবাদের ফুটবল ক্লাব শ্রীনিধি ডেকানের কাছে। যদিও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি লুকা মাজসেনদের। গোয়ার ডেম্পো স্পোর্টস ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছিল জবি জাস্টিনরা। সেই ধারা বজায় রেখেই পরবর্তী দুইটি ম্যাচে শিলং লাজং এফসি এবং আইজল এফসিকে আটকে দিয়েছিল ডায়মন্ড হারবার।

   

আজ রাজস্থানী ইউনাইটেডের বিরুদ্ধে সেই ধারাবাহিকতা বজায় রাখার টার্গেট থাকলেও সেটা সম্পন্ন হয়নি। ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় সেই ম্যাচ। দলের হয়ে গোল পান রামদিনথারা। তবে এসবের মাঝেই গতকাল থেকে ব্যাপকভাবে উঠে আজকে শুরু করেছিল বিক্রমজিৎ সিংয়ের নাম। বলাবাহুল্য, গত ২০২২ সাল থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন এই ডিফেন্ডার। একটা সময় মোহনবাগান ও মহামেডানের পাশাপাশি শক্তিশালী মুম্বাই সিটি এফসির হয়ে ও খেলার সুযোগ পেয়েছিলেন এই পাঞ্জাবি ফুটবলার।

হিসাব অনুযায়ী এই মরসুমের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে দলের চুক্তি থাকলেও এবার টুর্নামেন্ট চলাকালীন ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। পরবর্তীতে তাঁকে ধন্যবাদ জানিয়ে বিশেষ ভিডিও আপলোড করে ডায়মন্ড হারবার এফসি।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google