আইপিএল (IPL2026) এ ইমপ্যাক্ট প্লেয়ার-এর নিয়ম পছন্দ নয় অনেক অধিনায়কেরই। টুর্নামেন্টে শুরুর আগেই এই নিয়ে বিতর্ক। বেশিরভাগ অধিনায়ক এই নিয়মে আপত্তি জানিয়েছেন, কারণ এটি অলরাউন্ডারের গুরুত্ব কমিয়ে দেয় এবং খেলায় ভারসাম্য নষ্ট করে বলে মনে করা হয়।
আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম অনুযায়ী, প্রতিটি দল প্রতি ম্যাচে ৪ জন বা তার বেশি (বিদেশি খেলোয়াড় থাকলে নিয়ম ভিন্ন) বিকল্প খেলোয়াড় থেকে ১ জনকে মূল দলে বদলি হিসেবে নামাতে পারে। এই খেলোয়াড় ব্যাটিং ও বোলিং পূর্ণ সুযোগ পান। টসের পর ৫ জন বিকল্পের নাম দিতে হয় এবং প্রতি ইনিংসের ১৪তম ওভারের মধ্যে বা উইকেট পড়ার পর এই পরিবর্তন করা যায়। বেশিরভাগ অধিনায়ক এই নিয়মে আপত্তি জানিয়েছেন, কারণ এটি অলরাউন্ডারের গুরুত্ব কমিয়ে দেয় এবং খেলায় ভারসাম্য নষ্ট করে বলে মনে করা হয়।
২০২৩ সালে ইমপ্যাক্ট প্লেয়ার এর নিয়ম চালু করেছিল বিসিসিআই। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত আইপিএল অধিনায়কদের বৈঠকে বেশিরভাগ অধিনায়কই এই নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই নিয়মে দলের ভারসাম্যে প্রভাব পড়ছে এবং খেলাটির স্বাভাবিক ধারা বদলে যাচ্ছে।
বৈঠকে উপস্থিত ১০টি দলের অধিনায়করা নিজেদের মতামত জানান। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, ২০২৭ সালের আগে এই নিয়ম পুনর্বিবেচনা করা হবে না। ফলে এই নিয়ম মেনেই সব দলকে আপাতত খেলতে হবে ১৯ তম আইপিএল-এ।




















