Home Sports News IPL 2026 থেকে বাদ পড়ছেন কয়েকজন ক্রিকেটার, পরিবর্তে কারা?

IPL 2026 থেকে বাদ পড়ছেন কয়েকজন ক্রিকেটার, পরিবর্তে কারা?

ipl-2026-squad-changes-injured-players-replacements-all-teams

২৫ মার্চ, কলকাতা: শুরু হতে চলেছে ভারতের অন্যতম এন্টারটেনমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল (IPL 2026)। ডিসেম্বর ২০২৫-এ আইপিএল ২০২৬-এর মিনি-নিলামে, ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজি বেশ কয়েকজন তারকা খেলোয়াড়দের দলে নিয়েছে। তবে দুর্ভাগ্যবশত, চোট এবং ব্যক্তিগত কারণে কয়েকজন খেলোয়াড় এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। তাই প্রতিটি দলের নতুন স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

১০টি দলের স্কোয়াড এবং চোটগ্রস্ত খেলোয়াড়দের তালিকা :

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, এমএস ধোনি, কার্তিক শর্মা, সরফরাজ খান, আয়ুষ মাত্রে, উরভিল প্যাটেল, সঞ্জু স্যামসন, আমান খান, শিবম দুবে, জাক ফাউলকেস, রামকৃষ্ণ ঘোষ, আনশুল কাম্বোজ, জেমি ওভারটন, ম্যাথিউ শর্ট, প্রশান্ত বীর, খলিল আহমেদ, রাহুল চাহার, শ্রেয়াস গোপাল, গুরজপ্নীত সিং, ম্যাট হেনরি, আকিল হোসেইন, স্পেন্সার জনসন, মুকেশ চৌধুরী, নূর আহমেদ। চোট জনিত কারণে বাদ পড়েছেন – নাথান এলিস। তাঁর রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এসেছেন স্পেনসার জনসন।

   

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: রজত পাতিদার (অধিনায়ক), জর্ডান কক্স, টিম ডেভিড, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, ফিল সল্ট, জিতেশ শর্মা, জ্যাকব বেথেল, কনিষ্ক চৌহান, ভেঙ্কটেশ আইয়ার, ভিহান মালহোত্রা, মঙ্গেশ যাদব, ক্রুনাল পান্ডিয়া, জ্যাকব দাফি, রোমারিও শেফার্ড, অভিনন্দন সিং, সাতভিক দেশওয়াল, ভুবনেশ্বর কুমার, ভিকি অস্টওয়াল, রাসিখ সালাম, সুয়শ শর্মা, স্বপ্নিল সিং, নুয়ান থুশারা। রিহ্যাবে রয়েছেন যশ হ্যাজলউড। ব্যক্তিগত কারণে বাতিল করা হয়েছে যশ দয়ালকে।

কলকাতা নাইট রাইডার্স: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিংকু সিং, ফিন অ্যালেন, তেজস্বী দাহিয়া, মনীশ পান্ডে, রোভমান পাওয়েল, আংক্রিশ রঘুবংশী, রমনদীপ সিং, সার্থক রঞ্জন, টিম সেফার্ট, রাহুল ত্রিপাঠি, দকস কামরা, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, রচিন রবীন্দ্র, অনুকুল রায়, বৈভব অরোরা, সৌরভ দুবে, কার্তিক তিয়াগি, মুজারাবানি, প্রশান্ত সোলাঙ্কি, উমরান মালিক, বরুণ চক্রবর্তী। আঘাতের জন্য বাদ পড়েছেন আকাশ দীপ, হর্ষিত রানা। রিহ্যাবে রয়েছেন মাথিশা পাথিরানা। রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে থাকবেন মুজারাবানি, সৌরভ দুবে।

মুম্বাই ইন্ডিয়ান্স: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), কুইন্টন ডি কক, ড্যানিশ মালেওয়ার, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, শেরফেন রাদারফোর্ড, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, অথর্ব আনকোলেকার, রাজ বাওয়া, করবিন বোশ, উইল জ্যাকস, মায়াঙ্ক রাওয়াত, নমন ধীর, মিচেল স্যান্টনার, শারদুল ঠাকুর, তিলক ভার্মা, আশ্বনি কুমার, ট্রেন্ট বোল্ট, কুমার, জাসপ্রিত বুমরাহ, দীপক চাহার, এএম গজানফার, মায়াঙ্ক মারকান্ডে, মোহাম্মদ ইজহার, রঘু শর্মা।

দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (অধিনায়ক), অভিষেক পোরেল, ডেভিড মিলার, করুণ নায়ার, পথুম নিসাঙ্কা, সাহিল পারখ, কেএল রাহুল, নীতীশ রানা, পৃথ্বী শ, ত্রিস্তান স্টাবস, অজয় মন্ডল, সমীর রিজভি, আশুতোষ শর্মা, মাধব তিওয়ারি, আকিব নবী, দুশমন্ত চামিরা, কাইল জামিয়েসন, কুলদীপ যাদব, মুকেশ কুমার, টি নটরাজন, লুঙ্গি এনগিডি, বিপ্রজ নিগম, ত্রিপুরানা বিজয়। আর রিহ্যাবে মিচেল স্টার্ক। পুল আউট করা হয়েছে বেন ডকেট-কে।

কিংস ইলেভেন পাঞ্জাব: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), প্রিয়ংশ আর্য, পাইলা অবিনাশ, হারনুর সিং, প্রভসিমরান সিং, বিষ্ণু বিনোদ, নেহাল ওয়াধেরা, আজমাতুল্লা ওমরজাই, কুপার কনোলি, মার্কো জ্যানসেন, মুশির খান, মিচেল ওয়েন, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, সূর্যান্স সেজ, আর্শদ্বীপ সিং, জেভিয়ার বাড়লেট, যুজবেন্দ্র চাহল, প্রবীণ দুবে, বেন দ্বারশুইস, লকি ফার্গুসন, হারপ্রীত ব্রার, বিশাল নিষাদ, বিজয়কুমার ভিশক, যশ ঠাকুর। ব্যক্তিগত কারণে প্রাথমিক ম্যাচ মিস করতে পারেন লকি ফার্গুসন।

রাজস্থান রয়্যালস: রিয়ান পরাগ (অধিনায়ক), আমান রাও, শুভম দুবে, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রবি সিং, বৈভব সূর্যবংশী, ডোনোভান ফেরেরিরা, রবীন্দ্র জাদেজা, দাসুন শানাকা, স্যাম করান, জোফরা আর্চার, ব্রিজেশ শর্মা, নন্দ্রে বার্জার, তুষার দেশপান্ডে, কুয়েনা মাফাকা, অ্যাডাম মিলনে, সুশান্ত মিশ্র, ভিগনেশ পুথুর, রবি বিষ্ণোই, সন্দীপ শর্মা, কুলদীপ সেন, যশ রাজ পুঞ্জা, যুধবীর সিং। আঘাতের জন্য বাদ পড়েছেন স্যাম করান। তাঁর পরিবর্তে এসছেন দাসুন শানাকা।

সান রাইজার্স হায়দ্রাবাদ: ইশান কিশান (অধিনায়ক), সলিল অরোরা, ট্র্যাভিস হেড, হেনরিক ক্লাসেন, রবিচন্দ্রন স্মারন, অনিকেত ভার্মা, অভিষেক শর্মা, ব্রাইডন কারসে, হর্ষ দুবে, ক্রেনস ফুলেত্রা, লিয়াম লিভিংস্টোন, কামিন্দু মেন্ডিস, নীতীশ কুমার রেড্ডি, হর্ষল প্যাটেল, শিবম মাভি, শিবাঙ্গ কুমার, জ্যাক এডওয়ার্ডস, অমিত কুমার, প্রফুল হিঞ্জ, ইশান মালিঙ্গা, ডেভিড পেইন, সাকিব হুসেন, ওঙ্কার টারমালে, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, ডেভিড পেইন। রিহ্যাবে রয়েছেন প্যাট কামিন্স। পায়ে চোট জনিত কারণে বাদ পড়েছেন জ্যাক এডওয়ার্ডস। তাঁর রিপ্লেসমেন্ট প্লেয়ার ডেভিড পেইন।

লখনউ সুপার জায়েন্ট : ঋষভ পান্ত (অধিনায়ক), আব্দুল সামাদ, অক্ষত রঘুবংশী, আয়ুষ বাদোনি, ম্যাথিউ ব্রিটজকে, মুকুল চৌধুরী, হিম্মত সিং, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, আরশিন কুলকার্নি, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, আকাশ সিং, আভেশ খান, মোহাম্মদ শামি, মোহসিন রঘুবংশী, আনরিখ নর্টজে, প্রিন্স যাদব, ডিগবেশ রাঠি, মনিমরণ সিদ্ধার্থ, অর্জুন তেন্দুলকার, নমন তিওয়ারি, মায়াঙ্ক যাদব। বর্তমানে অনুপলব্ধ যশ ইংলিশ এবং রিহ্যাবে ওয়ানিন্দু হাসরাঙ্গা।

গুজরাট টাইটানস: শুভমান গিল, অনুজ রাওয়াত, টম ব্যান্টন, জস বাটলার, কুমার কুশাগরা, সাই সুধারসন, এম শাহরুখ খান, জেসন হোল্ডার, গ্লেন ফিলিপস, রশিদ খান, নিশান্ত সিন্ধু, মানব সুথার, রাহুল তেওয়াতিয়া, ওয়াশিংটন সুন্দর, আরশাদ খান, অশোক শর্মা, গুরনুর ব্রার, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণা, পৃথ্বী রাজ, কাগিসো রাবাডা, সাই কিশোর, ইশান্ত শর্মা, লুক উড, জয়ন্ত যাদব।

Follow on Google