দুই প্রধানের কারা সুযোগ পেলেন জাতীয় শিবিরে?

কলকাতা: আগামী ৩১শে মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নামবে ভারত (Indian Football)। কোচির বুকে তাঁদের লড়াই করতে হবে হংকং ফুটবল দলের বিপক্ষে। গত নভেম্বরের ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Indian Football-national-camp-mohun-bagan-east-bengal-players-ryan-williams

কলকাতা: আগামী ৩১শে মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নামবে ভারত (Indian Football)। কোচির বুকে তাঁদের লড়াই করতে হবে হংকং ফুটবল দলের বিপক্ষে। গত নভেম্বরের বাংলাদেশ ম্যাচের হতাশা কাটিয়ে এবার নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর সকলে। সেই অনুযায়ী আজ কিছু ঘন্টা আগেই তেইশ জন ফুটবলারদের একটি স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ খালিদ জামিল। যেখানে প্রথম থেকেই সকলের নজর কাড়ছেন রায়ান উইলিয়ামস। আসন্ন ফুটবল ম্যাচে তাঁর দিকে বিশেষ নজর থাকবে সকলের।

এছাড়াও এবার দুই প্রধানের মোট ৯ জন ফুটবলার সুযোগ পেয়েছেন জাতীয় শিবিরে। যাদের মধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে রয়েছেন মনবীর সিং, লিস্টন কোলাসো, আপুইয়া রালতে, সাহাল আব্দুল সামাদ, টেকচাম অভিষেক সিং এবং গোলরক্ষক বিশাল কাইথ। পাশাপাশি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব থেকে রয়েছেন ডিফেন্ডার আনোয়ার আলি, মিডফিল্ডার জিকসন সিং এবং এডমুন্ড লালরিন্ডিকা। উল্লেখ্য, গতবারের মতো এবার ও দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। গত ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হলেও এখনও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাগান ব্রিগেড।

   

আগামী জামশেদপুর ম্যাচে নিজেদের পুরনো ছন্দে ফেরাই অন্যতম লক্ষ্য সার্জিও লোবেরার ছেলেদের। অপরদিকে, গোয়া এবং কেরালা ম্যাচের হতাশা কাটিয়ে গতকাল পড়শী ক্লাব তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বিরাট বড় ব্যবধানে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। গোটা ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলেছেন আনোয়ার আলি থেকে শুরু করে জিকসন-এডমুন্ডরা। জাতীয় দলের জার্সিতে ও নিজেদের সেরাটা দেওয়ার টার্গেট থাকবে প্রত্যেকের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google