ধুরন্ধরের প্রকৃত জামিল সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস

সকল মহলে এখন একটাই আলোচ্য বিষয় – ধুরন্ধর ২। অসামান্য সাফল্য অর্জন করেছে এই ছবি। মাত্র ৪ দিনে বিশজুড়ে বক্স অফিসে প্রায় ৭০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। রণবীর সিংয়ের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
nabeel gabol

সকল মহলে এখন একটাই আলোচ্য বিষয় – ধুরন্ধর ২। অসামান্য সাফল্য অর্জন করেছে এই ছবি। মাত্র ৪ দিনে বিশজুড়ে বক্স অফিসে প্রায় ৭০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। রণবীর সিংয়ের অভিনয় থেকে শুরু করে ছবিতে একাধিক টুইস্ট, সব কিছু নিয়েই উচ্ছ্বসিত ভক্তরা। ছবিতে জামিল জামালীর চরিত্রটি নজর কেড়েছে সকলের। মনে করা হচ্ছে, পাকিস্তানের রাজনীতিবিদ নাবিল গাবোলের (Nabeel Gabol) আদলে গড়া হয়েছে জামিলের চরিত্র।

নাবিল গাবোল কে?
পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি-র করাচি-ভিত্তিক নেতা। লিয়ারি নামক একটি কঠিন এলাকার প্রতিনিধিত্ব করেন, যার পক্ষে তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন। প্রায় ২০ বছর ধরে আছেন এই দলে। এইসময় একাধিক উত্থান ও পতন দেখেছেন। তবে ধুরন্ধর মুক্তির পর তার নাম শিরোনামে এসেছে। ছবি মুক্তির পর তাকে দেখা গিয়েছে রিলস বানাতে, সাক্ষাৎকার দিতে, ইত্যাদি। আপাতত পাক মিডিয়ায় সম্পূর্ণভাবে জায়গা করে নেন নাবিল গাবোল। তবে ছবিটা বিপরিত ধুরন্ধর ২ মুক্তির পর। জানা গিয়েছে,তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং সকলের আড়ালে রয়েছেন। কেন? তার উপর ভিত্তি করে যে চরিত্রটা দেখানো হয়েছে তা একজন ভারতীয় চর। ফলে,ট্রোলের শিকার হচ্ছেন তিনি।

   

রাকেশ বেদি,যিনি এই চরিত্রে অভিনয় করেছেন,ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,”আমি তাকে মোটেও চিত্রিত করিনি। আমি বুঝতে পারছি না কেন সে চরিত্রটির সাথে নিজেকে মেলাচ্ছে। আমি চরিত্রটির জন্য একটি বিশেষ চেহারা গ্রহণ করেছিলাম। এখন, যদি কেউ মনে করে যে আমার চেহারা তার মতো, তাহলে আমি আসলে কী করতে পারি? এটা আমার দোষ নয়।“

কী জানিয়েছেন নাবিল গাবোল?
নাবিল গাবোল লিয়ারির গ্যাং সহিংসতাকে অতিরঞ্জিত করার জন্য চলচ্চিত্রটির তীব্র সমালোচনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে অপরাধের পরিসংখ্যান কমে যাওয়ায় এলাকাটি এখন আরও নিরাপদ। তিনি উপসাগরীয় দেশগুলোতে চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞার জন্য ধন্যবাদ জানিয়েছেন, যা বিশ্বজুড়ে দর্শকদের একটি ‘বিকৃত’ দৃষ্টিভঙ্গি থেকে রক্ষা করেছে। ভিডিওতে তিনি হতাশা প্রকাশ করে বলেছেন, জামালি চরিত্রটি তাকে প্রতিফলিত করে না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google