কাশীপুরের ছায়া খেজুরিতে: বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

কাশীপুরের বিজেপির যুব মোর্চার নেতার মৃত্যুর ঘটনায় এখনো তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের পর পরিবারকে অর্জুন চৌরাসিয়ার দেহ ফিরিয়ে দেওয়া হয়েছে। যদিও রাজ্য ও বিরোধী দলের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

কাশীপুরের বিজেপির যুব মোর্চার নেতার মৃত্যুর ঘটনায় এখনো তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের পর পরিবারকে অর্জুন চৌরাসিয়ার দেহ ফিরিয়ে দেওয়া হয়েছে। যদিও রাজ্য ও বিরোধী দলের মধ্যে মৃত্যুর ঘটনা নিয়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে। এরই মাঝে এবার খেজুরিতেও ঠিক একইভাবে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল।

জানা গিয়েছে, শনিবার ওই যুবকের বাড়ি থেকে অদূরেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। মৃতের নাম দেবাশিস মান্না (২১) বলে খবর। এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বর দাবি, দেবাশিসকে খুন করা হয়েছে।

   

স্থানীয় সূত্রে খবর, দেবাশিসের বাবা মুক্তিপদ মান্না এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। এলাকার সমস্ত রকম দলীয় কার্যক্রম এর নেতৃত্ব দিতে দেখা যায় তাকে । দেবাশিসও সক্রিয় বিজেপি কর্মী হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google