লাল-হলুদের বিপক্ষে পরিকল্পনা মাফিক ফুটবলকেই গুরুত্ব দিচ্ছেন মেহেরাজ

আগের মরসুমে দেশের প্রথম ডিভিশন লিগে খুব একটা সুবিধা করতে পারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting)। চোখ ধাঁধানো ফুটবলের মধ্য দিয়ে সেবার শুরু করলেও পরবর্তীতে আর সেভাবে এগোনো ...

By Sayan Sengupta

Published:

Follow Us
mohammedan-sporting-meherajuddin-wadoo-strategy-east-bengal-match

আগের মরসুমে দেশের প্রথম ডিভিশন লিগে খুব একটা সুবিধা করতে পারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting)। চোখ ধাঁধানো ফুটবলের মধ্য দিয়ে সেবার শুরু করলেও পরবর্তীতে আর সেভাবে এগোনো সম্ভব হয়নি। সেই হতাশা ভুলে এবার প্রথম থেকেই জয়ের মধ্যে থাকার পরিকল্পনা থাকলেও নানা বাধা বিঘ্নতা প্রভাব ফেলে দলের মধ্যে। বলতে গেলে দেশীয় ব্রিগেডের উপর ভরসা রেখেই এবার এই টুর্নামেন্টে ভালো খেলতে মরিয়া মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা। তবে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখা সম্ভব হয়নি ময়দানের এই তৃতীয় প্রধানের।

আপাতত চার ম্যাচ খেলে কার্যত খালি হাতেই সকলের নিচে রয়েছে সাদা-কালো ব্রিগেড‌। বলাবাহুল্য, গত কয়েক সপ্তাহ আগেই কিশোর ভারতী স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইসরাফিল দেওয়ানরা। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেও জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি তাঁদের পক্ষে। এছাড়াও মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে এগিয়ে থেকেও বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল মহামেডান ফুটবল দলকে। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। তবুও সীমিত শক্তি নিয়েই লড়াই করে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে সকলের।

   

আরও দেখুনঃ যোগী রাজ্যে চাঞ্চল্য! পুলিশের জালে ISI মহিলা চর

এই ম্যাচের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেহেরাজ বলেন, ‘আমরা প্রতি ম্যাচে উন্নতি করতে চাই। ছেলেরা সেটাই করছে। গত ম্যাচে বেঙ্গালুরর বিরুদ্ধে প্রথমার্ধে ভালো পারফরম্যান্স না থাকলে দ্বিতীয়ার্ধে ছেলেরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে‌। আশা করি ছেলেরা এই ম্যাচেও যথেষ্ট দাপটের সাথে খেলবে। তবে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো দল। যদিও শেষ তিনটে ম্যাচের পারফরম্যান্স তাঁদের খুব একটা ভালো ছিল না। তবে আমরা সবাই জানি ইস্টবেঙ্গল ভালো দল। সেই সাথে এটা একটা ডার্বি ম্যাচ হতে চলেছে। দুই পক্ষই এই ম্যাচ জেতার চেষ্টা করে।’

আরও বলেন, ‘ ইস্টবেঙ্গল যেমন এই ম্যাচ জিতে নিজেদের পুরনো পারফরম্যান্স ফেরানোর চেষ্টা করবে ঠিক তেমনভাবেই আমরা এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার চেষ্টা করব। ইন্ডিয়ান সুপার লিগে টিকে থাকতে হলে পয়েন্ট পাওয়া অত্যন্ত জরুরি। একটা ভালো ম্যাচ হবে। আমাদের ছেলেরা চ্যালেঞ্জ করার জন্য

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google