গভীর রাতের পাল্টা ইরান হামলায় বিধ্বস্ত দিমোনা! হাসপাতালে ৫৯

তেহরান: ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের দুটি শহর দিমোনা এবং আরাদ কে (Iran missile attack)লক্ষ্য করে আঘাত হেনেছে। এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন এবং পরিস্থিতি ভয়াবহ ...

By Sudipta Biswas

Published:

Follow Us
iran-missile-attack-dimona-arad-israel-hospitalized-injured

তেহরান: ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের দুটি শহর দিমোনা এবং আরাদ কে (Iran missile attack)লক্ষ্য করে আঘাত হেনেছে। এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন এবং পরিস্থিতি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। শনিবার রাতে এই হামলা ঘটে, যা চলতি যুদ্ধের চতুর্থ সপ্তাহে এক নতুন মোড় নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল, কিন্তু অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে, ফলে সরাসরি আঘাত পড়েছে আবাসিক এলাকায়।

প্রথম আঘাতটি এসেছে দিমোনায়। এই শহরটি ইসরায়েলের গোপন নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের খুব কাছে অবস্থিত মাত্র ১০-২০ কিলোমিটার দূরে। ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনগুলোতে আঘাত করে, যার ফলে ৫৯ জনেরও বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, আহতদের মধ্যে একজন ১২ বছরের ছেলে গুরুতর অবস্থায় রয়েছে শার্পনেলের আঘাতে তার শরীর ছিন্নভিন্ন।

   

আরও দেখুনঃ ৮ম বেতন কমিশনে DA সূত্র বদল! বেতন ও পেনশন কতটা বাড়তে পারে?

আরও কয়েকজন মাঝারি এবং হালকা আহত। সোরোকা মেডিকেল সেন্টারে আহতদের চিকিৎসা চলছে, যেখানে ট্রমা রুমে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সাইরেন বাজার সঙ্গে সঙ্গে অনেকে বোম্ব শেল্টারে পৌঁছাতে পারেননি, ফলে আঘাতের পরিমাণ বেড়েছে। এক মা কান্নায় ভেঙে পড়ে বলেছেন, “আমার ছেলে শেল্টারে যাওয়ার আগেই…”এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় আঘাত পড়ে আরাদ শহরে। এখানকার পরিস্থিতি আরও ভয়াবহ।

ক্ষেপণাস্ত্রটি একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত করে, যার ফলে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়েন। আরাদে ম্যাস ক্যাজুয়ালটি ইভেন্ট ঘোষণা করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রায় ৮০ জনের কাছাকাছি আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ১০ জনেরও বেশি গুরুতর আহত, যাদের মধ্যে একটি ৫ বছরের শিশুকন্যা রয়েছে। ১৫ জন মাঝারি আহত এবং বাকিরা হালকা।

উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে মানুষ বের করার চেষ্টা করছে, হেলিকপ্টারে করে আহতদের সোরোকা হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দিমোনার পরপরই আরাদের আহতরা আসতে শুরু করায় তারা ম্যাস ক্যাজুয়ালটি অ্যালার্ট ঘোষণা করতে বাধ্য হয়। হাসপাতালের ডেপুটি ডিরেক্টর বলেছেন, “একের পর এক ঘটনা… প্রায় ৮০ জন আহত এসেছে, বিভিন্ন মাত্রার আঘাত নিয়ে।”

Focus Keyphrase:
on Dimona
Permalink:

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.