হলদিয়া: ফেরিওয়ালা সেজে বাড়িতে এসে শিশু চুরির ঘটনা নতুন নয়৷ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে৷ ফের এই ঘটনা ঘটল হলদিয়ায়৷ ঘটনায় পরিবারের সদস্যদের তৎপরতায় ওই ব্যক্তি ধরা পড়ল পুলিশের জালে৷
জানা গিয়েছে, শনিবার সকালে অপরিচিত সন্দেহজনক এক ব্যক্তি হলদিয়ার ডালিম্বচক গৌরাঙ্গধাম সংলগ্ন মদনমোহন দাসের বাড়িতে অনধিকার প্রবেশ করে। বাড়ির লোক চেঁচামেচিতে স্থানীয় লোকজন জমায়েত হয়। তারপর বাচ্চা ধরা সন্দেহে ব্যক্তিকে আটক করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন জমায়েত হয়। পরে ভবানীপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাড়ির সদস্য জয়দেব দাস জানান, বাড়িতে দুটি ছোট বাচ্চা আছে। ফেরিওয়ালা সেজে বাড়িতে এসে বাড়ির লোকে অনুমতি না নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। তার কথায় অসঙ্গতি দেখে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। ভবানীপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷




















