২ মিনিটেই মিলবে সিলিন্ডার, জেনে নিন কীভাবে ও কোথায়

নয়াদিল্লি: দেশজুড়ে রান্নার গ্যাসের জোগান নিয়ে অনিশ্চয়তা বাড়ছে৷ আর এই সময় সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর৷ আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
gas

নয়াদিল্লি: দেশজুড়ে রান্নার গ্যাসের জোগান নিয়ে অনিশ্চয়তা বাড়ছে৷ আর এই সময় সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর৷ আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে৷ এই অবস্থায় নতুন প্রযুক্তির সাহায্যে সমস্যার সমাধানে এগিয়ে এল ভারত পেট্রোলিয়াম৷ দেশে চালু হল প্রথম ‘LPG ATM’৷ যেখানে মাত্র ২-৩ মিনিটেই পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার৷

এই পরিষেবার সূচনা হয়েছে গুরগাঁও-এর সেক্টর ৩৩, সোহনা রোড সংলগ্ন এলাকায়। আপাতত এটি একটি পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে। তবে সংস্থা সূত্রে খবর, এটি সফল হলে দেশের অন্যান্য বড় শহরেও ধাপে ধাপে চালু করা হবে৷ এই LPG ATM সম্পূর্ণ অটোমেটেড এবং ২৪ ঘণ্টা পরিষেবা দেয়। গ্রাহকদের আর গ্যাস ডেলিভারির জন্য অপেক্ষা করতে হবে না।

   

কয়েকটি সহজ ধাপেই সিলিন্ডার পাওয়া যাবে প্রথমে মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন করতে হবে। এরপর পুরনো সিলিন্ডারের QR কোড স্ক্যান করতে হবে। তারপর UPI বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেই, মেশিন থেকে নতুন সিলিন্ডার বেরিয়ে আসবে। এই ATM-এ দেওয়া হচ্ছে কম্পোজিট সিলিন্ডার, যা সাধারণ লোহার সিলিন্ডারের তুলনায় অনেক হালকা প্রায় ১৫ কেজি।

ফলে সহজে বহন করা যায়। পাশাপাশি, এই সিলিন্ডার স্বচ্ছ হওয়ায় বাইরে থেকেই বোঝা যায় কতটা গ্যাস বাকি আছে। এই মেশিনে একসঙ্গে ১০টি সিলিন্ডার রাখা যায়। স্টক কমে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে গ্যাস এজেন্সিকে অ্যালার্ট পাঠায়। ফলে পরিষেবা কখনও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা কম।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google