ক্রেতাদের জন্য সুখবর, বড় পতনে সোনা-রুপোর দামে

কলকাতা: লক্ষ্মীবারে কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন দেখা গেল৷ গত কয়েকদিন ধরেই দামে ওঠানামা চলছিল, তবে ১৯ মার্চের এই হঠাৎ পতন অনেককেই অবাক করেছে। বাজার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
entral-banks-gold-buying-drops-80-percent-will-gold-price-fall

কলকাতা: লক্ষ্মীবারে কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন দেখা গেল৷ গত কয়েকদিন ধরেই দামে ওঠানামা চলছিল, তবে ১৯ মার্চের এই হঠাৎ পতন অনেককেই অবাক করেছে।

বাজার অনুযায়ী, ২৪ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম প্রায় ৬ হাজার ২৫০ টাকা কমেছে। একইভাবে ২২ ক্যারাট গয়না সোনার দামও কমেছে প্রায় ৫ হাজার ৯৫০ টাকা প্রতি ১০ গ্রামে। রুপোর ক্ষেত্রেও বড় পতন হয়েছে প্রতি কেজিতে কমেছে প্রায় ১৫ হাজার ৬০০ টাকা।

   

বৃহস্পতিবার (১৯ মার্চ) কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে)

পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ৪৯ হাজার ৩০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ৫০ হাজার ৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা (প্রতি কেজি)

তবে ক্রেতাদের মনে রাখতে হবে, ঘোষিত এই দামের সঙ্গে অতিরিক্ত খরচ যোগ হবে। সোনার ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি দিতে হয়, যা দোকানভেদে আলাদা হতে পারে। ফলে বাস্তবে কেনার সময় দাম কিছুটা বেশি পড়বে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google