সপ্তাহান্তে ফের কালবৈশাখীর দাপট! শিলাবৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

কলকাতা: রাজ্যে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা৷ বসন্তের শুরুতে একের পর এক ঝড় বৃষ্টিতে ইতিমধ্যেই জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে৷ এবার আবার নতুন করে দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
west-bengal-spring-weather-update-rain-alert-february

কলকাতা: রাজ্যে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা৷ বসন্তের শুরুতে একের পর এক ঝড় বৃষ্টিতে ইতিমধ্যেই জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে৷ এবার আবার নতুন করে দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিস জানিয়েছে, শুক্র ও শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে৷

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে বলে জানানো হয়েছে৷ কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে৷ এই ঝড়ের সময় ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে৷ কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷

   

বৃহস্পতিবার রাজ্যের আকাশ মূলত মেঘলা থাকবে৷ কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, মূল ঝড়-বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে৷ ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং শনিবার পর্যন্ত এই দুর্যোগ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে৷ আবহাওয়াবিদদের মতে, কালবৈশাখী এই সময় স্বাভাবিক হলেও, এবারের ঝড় তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হতে পারে।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে৷ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায়। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর৷ মালদহ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google