ISL: সোমবার মহামেডানের বিপক্ষে নামছে ইস্টবেঙ্গল, বড় ব্যবধানে জয় চাইছেন অস্কার

কলকাতা: বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খুব একটা ছন্দে নেই ইস্টবেঙ্গল ক্লাব। প্রথম দুইটি ম্যাচ জয়ের মধ্য দিয়ে শুরু করলেও পরবর্তীতে অর্থাৎ তৃতীয় ম্যাচ থেকেই পয়েন্ট খোয়াতে শুরু ...

By Sayan Sengupta

Published:

Follow Us
oscar-bruzon-removes-east-bengal-from-social-media-future-speculation

কলকাতা: বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খুব একটা ছন্দে নেই ইস্টবেঙ্গল ক্লাব। প্রথম দুইটি ম্যাচ জয়ের মধ্য দিয়ে শুরু করলেও পরবর্তীতে অর্থাৎ তৃতীয় ম্যাচ থেকেই পয়েন্ট খোয়াতে শুরু করে লাল-হলুদ ব্রিগেড। জামশেদপুর এফসির কাছে পরাজিত হওয়ার পর এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের মতো দলের বিপক্ষে ও আটকে যায় ইস্টবেঙ্গল। পয়েন্ট ভাগাভাগি করেই কার্যত মাঠ ছাড়তে হয়েছিল অস্কার ব্রুজোর ছেলেদের। এবার সেই সমস্ত কিছু ভুলে এবার নিজেদের পরবর্তী ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া লাল-হলুদ ফুটবলাররা। পুরনো সূচি অনুযায়ী আগামী ২১শে মার্চ এই টুর্নামেন্টের প্রথম ডার্বি ম্যাচের মুখোমুখি হওয়ার কথা ছিল দলের।

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল পড়শী মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে পরবর্তীতে বদল হয়ে ম্যাচের সূচি। সেই অনুযায়ী আগামী শনিবারের পরিবর্তে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার আয়োজিত হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ। পূর্বে বিকেল পাঁচটায় ম্যাচের সময় উল্লেখ থাকলেও এবার বদলেছে সেটি। যারফলে আগামী সোমবার সন্ধ্যে সাড়ে সাতটায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে এই ডার্বি। যেদিকে নজর রয়েছে সকল সমর্থকদের। গত কয়েকদিন ধরে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজোকে ঘিরে ব্যাপক জল্পনা দেখা দিলেও এদিন দলের অনুশীলনে প্রথম থেকেই যথেষ্ট সক্রিয় থাকতে দেখা যায় তাঁকে।

   

দলের ফুটবলারদের সঙ্গে সাময়িক আলোচনার পর ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্য দিয়ে শুরু হয় অনুশীলন। তারপর পাসিং ফুটবলের পাশাপাশি ফুটবলারদের দিয়ে সিচুয়েশন প্র্যাকটিস ও করান অস্কার ব্রুজো। কেরালা ম্যাচের ধাক্কা কাটিয়ে এবার যে পুনরায় নিজেদের হারানো ছন্দ ফেরাতে চাইছে ময়দানের এই প্রধান সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ‌ এক্ষেত্রে দলের স্প্যানিশ কোচকে নিয়ে ব্যাপক প্রত্যাশা রয়েছে সকলের। অপরদিকে, শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।

সেই হতাশা কাটিয়ে এবার পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকবে মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেদের। তবে কাজটা যে মোটেও সহজ হবে না সেটা বলাই চলে।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google