হাত ভাঙল! বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস সাংসদের

গুয়াহাটি: অসম (Assam) বিধানসভা ভোটের তালিকা প্রকাশের পরেই দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সাংসদ প্রদ্যোৎ বরদলৈ। এবার বিজেপিতে যোগ দিলেন তিনি। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
pradyut-bordoloi-joins-bjp-in-presence-of-himanta-biswa-sarma

গুয়াহাটি: অসম (Assam) বিধানসভা ভোটের তালিকা প্রকাশের পরেই দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সাংসদ প্রদ্যোৎ বরদলৈ। এবার বিজেপিতে যোগ দিলেন তিনি। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন প্রদ্যোৎ। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন প্রদ্যোৎ।

উল্লেখ্য অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রদ্যোতের সম্পর্ক সেরকম ভাল নয়। এই আবহে এআইসিসির তরফে বিধানসভা ভোটের দ্বিতীয় প্রার্থিতালিকা প্রকাশ হয় তারপরেই মঙ্গলবার রাতে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন প্রদ্যোৎ।

   

সম্প্রতি আসন বণ্টনে অনিয়ম ও তাঁকে বিভিন্ন ভাবে অপমানের প্রতিবাদ জানিয়ে অসমের ভারপ্রাপ্ত এআইসিসি নেতা জিতেন্দ্র সিংহকে চিঠি পাঠিয়ে দল ছাড়ার হুমকিও দিয়েছিলেন। এর পরে কংগ্রেসে থাকাকালীন দীর্ঘ দিনের সহকর্মী তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত তাঁকে দলে স্বাগত জানিয়ে বলেছিলেন, প্রদ্যোৎদা এলে তাঁর দল আসন বরাদ্দ রাখবে।

প্রদ্যোৎ মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘অনেক অপমান সহ্য করেছি। আর নয়।’’ বিজেপি সূত্রের খবর, প্রদ্যোৎ দিসপুর বা মধ্য গুয়াহাটি আসনে লড়তে পারেন। সে ক্ষেত্রে প্রার্থী বদল করতে পারে কংগ্রেস। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে হিমন্তের উপস্থিতিতেই ভূপেন-সহ কংগ্রেসের প্রায় এক ডজন নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপিতে প্রদ্যোতের যোগদানের পরে বুধবার হিমন্ত বলেন, ‘‘ওঁর মতো একজন সিনিয়র নেতাকে পাশে পাওয়ায় আমাদের দল আরও শক্তিশালী হবে।’’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google