তৃণমূলের প্রার্থী তালিকায় বড় রদবদল, বাদের তালিকায় ৭৪ বিধায়ক

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস৷ নতুন প্রকাশিত প্রার্থী তালিকায় (Candidate List) একসঙ্গে ৭৪ জন বর্তমান বিধায়ককে টিকিট দেওয়া হয়নি৷ একুশের নির্বাচনে জয়ী হওয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bhabanipur Election Results 2026 Fifth Round

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস৷ নতুন প্রকাশিত প্রার্থী তালিকায় (Candidate List) একসঙ্গে ৭৪ জন বর্তমান বিধায়ককে টিকিট দেওয়া হয়নি৷ একুশের নির্বাচনে জয়ী হওয়া বহু নেতার নাম এবার তালিকায় নেই, যা রাজনৈতিক মহলে তুমুল আলোচনার ঝড় তুলেছে৷

সবচেয়ে আলোচিত নাম পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে পড়ার পর বেহালা পশ্চিম কেন্দ্রে তাঁকে প্রার্থী করা হয়নি৷ তাঁর পরিবর্তে প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে৷ দুর্নীতির অভিযোগে জড়ানো মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহাকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে৷

   

অন্যদিকে, অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকও তালিকা থেকে বাদ পড়েছেন৷ ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তাঁর প্রার্থী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে৷ উত্তরপাড়ায় প্রার্থী করা হয়েছে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে, যিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫টি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে৷ সেই তালিকায় রয়েছেন সোহম চক্রবর্তী৷ তবে অধিকাংশ প্রার্থীকে তাঁদের পুরনো আসনেই রাখা হয়েছে৷

অভিজ্ঞ মুখ হিসেবেও তালিকায় রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, যা নির্দেশ করছে অভিজ্ঞতা ও নতুনত্ব দুইয়েরই ভারসাম্য রাখার চেষ্টা হয়েছে৷ ৭৪ জন বাদ যাওয়া বিধায়কের তালিকায় রয়েছে তপন দাশগুপ্ত, জোৎস্না মান্ডি, তাজমুল হোসেন, অসিত মজুমদার, মাণিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, পরেশ পাল, স্বর্ণকমল সাহা, বিকাশ রায়চৌধুরী, বিবেক গুপ্তর মতো নামও৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google