কলকাতা: দীর্ঘদিন পর ফর্মে ফিরলেন দিলীপ ঘোষ। (Dilip Ghosh)তার প্রিয় কেন্দ্র খড়গপুর সদর থেকে লড়ছেন তিনি। টিকিট পেয়েই সংবাদ মাধ্যমে নিজের বিবৃতি দিয়েছেন তিনি। গতকাল মমতা বন্দোপাধ্যায় এলপিজি সমস্যা নিয়ে মিছিল এবং জনসভা করেন। সেই সভা থেকে তিনি দিলীপ ঘোষের নাম না করেই বলেন দিলীপ হুমকি দিয়েছেন শশী পাঁজার মত মুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা হবে।মমতা আরও বলেন বিজেপির সাহস থাকলে কালীঘাটে হামলা করে দেখাক।
এই মন্তব্যে আজ দিলীপ ঘোষ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই বিষয়টি নিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। দিলীপের কথায় কথায়, “মমতা ওনার বাড়িতেই ধাক্কা খাচ্ছেন, মাথা ফাটছে এসব বলে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা চলছে।” দিলীপ ঘোষ এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, একদিকে শক্তিশালী নেত্রীর ভাবমূর্তি তুলে ধরছেন মমতা, আবার অন্যদিকে মহিলা বলে ভিকটিম কার্ড খেলছেন। দিলীপ আরও বলেন যে তৃণমূল ইঁট মারা শুরু করেছিল বিজেপি মারতেই মন্ত্রী থেকে মহিলা হয়ে গেলেন শশী।
আরও দেখুনঃ প্রীতি ম্যাচে নেইমারহীন ব্রাজিল, বাদ পড়বেন বিশ্বকাপে?
এই দ্বিচারিতা মানুষ বুঝে ফেলেছে। অন্যদিকে, বিজেপির অন্দরের পরিস্থিতি নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। প্রার্থী তালিকা প্রকাশের পর দলের মধ্যে অসন্তোষের বিষয়টি উড়িয়ে না দিয়ে বরং বাস্তবতা স্বীকার করেন দিলীপ। তাঁর কথায়, “কোনও দলেই অসন্তোষ থাকে না, এমনটা হয় না। যেখানে জয়ের সম্ভাবনা বেশি, সেখানে প্রতিযোগিতা বেশি হয়, আর সেখানেই গণ্ডগোলও বেশি হয়।”
হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গেও স্পষ্ট অবস্থান নেন দিলীপ ঘোষ। তিনি জানান, বিভিন্ন কেন্দ্র থেকেই অভিযোগ তাঁর কাছে আসে, তবে সেই তথ্য তিনি প্রকাশ করতে চান না। কারণ, মানুষ তাঁকে বিশ্বাস করে ব্যক্তিগতভাবে সেইসব কথা বলেন। এই মন্তব্যে তিনি নিজের রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কথাও ইঙ্গিত করেন।
রাজ্যের প্রশাসনিক রদবদল নিয়েও তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা। তাঁর দাবি, অতীতে মুখ্যমন্ত্রী নিজের ইচ্ছেমতো প্রশাসনিক আধিকারিকদের বদলি করেছেন। কিন্তু এখন নির্বাচন কমিশনের নির্দেশে যে পরিবর্তন হয়েছে, তা সংবিধান অনুযায়ী নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করার জন্যই করা হয়েছে। তাঁর মতে, আগে যারা দায়িত্বে ছিলেন, তারা নিরপেক্ষভাবে কাজ করেননি বলেই এই বদলি প্রয়োজন হয়ে পড়েছে।
এছাড়াও, বিজেপির প্রার্থী তালিকা আগেভাগে প্রকাশ করা নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি এখন অনেক বেশি কৌশলী হয়েছে এবং আগে থেকেই প্রস্তুতি নিতে চাইছে। এর ফলে শাসক দলের ওপর চাপ তৈরি হবে বলেও দাবি করেন তিনি।




















