খড়গপুর সদরে দিলীপ সহ আরও চমক বিজেপির প্রার্থী তালিকায়

কলকাতা: অবশষে খড়্গপুর সদর কেন্দ্র থেকে টিকিট পেলেন দিলীপ ঘোষ। (BJP first candidate list) বহু প্রতীক্ষিত এই তালিকায় আরও একাধিক চমক দিয়েছে বিজেপি ।সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রাজ্যের ...

By Sudipta Biswas

Published:

Follow Us
bjp-first-candidate-list-west-bengal-assembly-election-suvendu-adhikari

কলকাতা: অবশষে খড়্গপুর সদর কেন্দ্র থেকে টিকিট পেলেন দিলীপ ঘোষ। (BJP first candidate list) বহু প্রতীক্ষিত এই তালিকায় আরও একাধিক চমক দিয়েছে বিজেপি ।সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী, ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে লড়বেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিকভাবে এই দুই কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় শুভেন্দুর প্রার্থিতা ঘিরে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।

উত্তরবঙ্গের একাধিক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। কোচবিহার উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সুকুমার রায়কে। শীতলকুচি কেন্দ্র থেকে লড়বেন সাবিত্রী বর্মন। দিনহাটা থেকে অজয় রায় এবং তুফানগঞ্জ কেন্দ্র থেকে মালতি রাভা রায়কে প্রার্থী করা হয়েছে। আলিপুরদুয়ার কেন্দ্র থেকে পরিতোষ দাস এবং কালচিনি কেন্দ্র থেকে বিশাল লামাকে প্রার্থী করেছে বিজেপি।

   

শিলিগুড়ি কেন্দ্র থেকেও গুরুত্বপূর্ণ নাম সামনে এসেছে। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ডা. শঙ্কর ঘোষ। পাশাপাশি ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে শিখা চট্টোপাধ্যায় এবং নাগরাকাটা থেকে পূনা ভেংগ্রাকে প্রার্থী করা হয়েছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কালিয়াগঞ্জ থেকে উৎপল মহারাজ, রায়গঞ্জ থেকে কৌশিক চৌধুরী এবং বালুরঘাট থেকে বিদ্যুৎ রায়কে প্রার্থী করা হয়েছে। গঙ্গারামপুর থেকে সত্যেন্দ্রনাথ রায় এবং হরিরামপুর থেকে দেবব্রত মজুমদার লড়বেন।

মালদহ এবং মুর্শিদাবাদ জেলার একাধিক কেন্দ্রেও বিজেপি প্রার্থী ঘোষণা করেছে। মালদহ কেন্দ্র থেকে গোপালচন্দ্র সাহা, সুজাপুর থেকে অভিরাজ চৌধুরী এবং রঘুনাথগঞ্জ থেকে সুরজিৎ পোদ্দারকে প্রার্থী করা হয়েছে। বেলডাঙা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ।দক্ষিণবঙ্গেও কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বরানগর কেন্দ্র থেকে সজল ঘোষ, নৈহাটি থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভাটপাড়া থেকে পবন কুমার সিং লড়বেন। হাওড়া উত্তর থেকে উমেশ রায় এবং শিবপুর থেকে অভিনেতা রুদ্রনীল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি।

পূর্ব মেদিনীপুর জেলার একাধিক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ময়না কেন্দ্র থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা প্রার্থী হয়েছেন। পটাশপুর থেকে তপন মাইতি এবং কাঁথি উত্তর থেকে অরূপ কুমার দাস লড়বেন। রামনগর কেন্দ্র থেকেও বিজেপি প্রার্থী ঘোষণা করেছে।

পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও বিজেপির প্রার্থী তালিকায় বেশ কয়েকটি নাম রয়েছে। খড়গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম থেকে অমিয়া কিস্কু এবং কেশিয়ারি থেকে রাজেশ মাহাতোকে প্রার্থী করা হয়েছে।

এছাড়া আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির অন্যতম পরিচিত মুখ অগ্নিমিত্রা পলকে প্রার্থী করা হয়েছে। দুর্গাপুর পূর্ব থেকে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিম থেকে লক্ষ্মণচন্দ্র ঘোরুই লড়বেন। রাজনৈতিক মহলের মতে, এবারের প্রার্থী তালিকার মাধ্যমে বিজেপি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা সংগঠনকে আরও শক্তিশালী করে নির্বাচনী লড়াইয়ে নামতে প্রস্তুত। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকের পরেই এই তালিকা চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, একসঙ্গে সব আসনের প্রার্থী ঘোষণা না করে ধাপে ধাপে তালিকা প্রকাশ করা হবে। প্রথম তালিকা প্রকাশের পর বাকি আসনগুলির জন্যও খুব শিগগিরই নতুন তালিকা প্রকাশ করা হতে পারে। এখন রাজনৈতিক মহলের নজর বিজেপির পরবর্তী প্রার্থী তালিকার দিকে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google