বিধানসভার মহারণে প্রার্থী তালিকা ঘোষণা বামেদের

কলকাতা: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। (Left Front candidate) নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার পরের দিনই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে বাম ...

By Sudipta Biswas

Published:

Follow Us
left-front-candidate-list cpim

কলকাতা: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। (Left Front candidate) নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার পরের দিনই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে বাম শিবির। সোমবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের দফতর থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করা হয়। এর আগে রবিবার কাঁচরাপাড়ায় অনুষ্ঠিত দলীয় সভা থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছিলেন যে সোমবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সেই ঘোষণা মতোই এদিন একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থীর নাম সামনে আনে বামেরা। রাজনৈতিক মহলের মতে, এই তালিকায় অভিজ্ঞ মুখের পাশাপাশি একাধিক নতুন ও তরুণ প্রার্থীকে জায়গা দেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামী নির্বাচনে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার বার্তা দিতে চাইছে বামফ্রন্ট।

   

আরও দেখুনঃ বিধানসভার মহারণে প্রার্থী তালিকা ঘোষণা বামেদের

কলকাতা এবং সংলগ্ন এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। দমদম কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ময়ূখ বিশ্বাসকে। রাজারহাট-নিউটাউন কেন্দ্রে লড়বেন সপ্তর্ষি দেব। বরানগর থেকে প্রার্থী হয়েছেন সায়নদীপ মিত্র। কসবা কেন্দ্র থেকে দীপু দাসকে প্রার্থী করেছে বামেরা।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যাদবপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী করা হয়েছে বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিক বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বামেরা অভিজ্ঞ এবং পরিচিত মুখকে প্রার্থী করেছে।

দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। কাকদ্বীপ থেকে নারায়ণ দাস, বারুইপুর পূর্ব থেকে স্বপন নস্কর, সোনারপুর উত্তর থেকে মোনালিসা সিনহা এবং মহেশতলা কেন্দ্র থেকে সায়ন ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে লড়বেন নীহার ভক্ত। কামারহাটি কেন্দ্র থেকে লড়বেন মানস মুখোপাধ্যায়।

হাওড়া এবং হুগলি জেলার কয়েকটি আসনেও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উদয়নারায়ণপুর থেকে ষষ্ঠী মাজি, উত্তরপাড়া থেকে মীনাক্ষি মুখোপাধ্যায় এবং শ্রীরামপুর থেকে নবনীতা চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। সিঙ্গুর কেন্দ্র থেকে দেবাশিস চট্টোপাধ্যায় এবং চন্দননগর থেকে মনীষ পন্ডা লড়বেন।

পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক আসনেও প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। পটাশপুর থেকে সৈকত গিরি, কাঁথি উত্তর থেকে সুতনু মাইতি, কাঁথি দক্ষিণ থেকে তেহরান হুসেন এবং রামনগর থেকে অশোক কুমার মাইতি প্রার্থী হয়েছেন। দাঁতন থেকে শ্যামলকান্তি দাস পট্টনায়েককে প্রার্থী করা হয়েছে।

ঝাড়গ্রাম জেলা থেকেও একাধিক প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। ঝাড়গ্রাম কেন্দ্র থেকে অর্জুন মাহাতো, কেশিয়ারি থেকে মলিনা মুর্মু এবং খড়গপুর সদর থেকে মধুসূদন রায়কে প্রার্থী করেছে বামেরা। পাশাপাশি নারায়ণগড় থেকে তাপস সিনহা এবং ডেবরা কেন্দ্র থেকে সুমিত অধিকারী লড়বেন। উত্তরবঙ্গেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। মেখলিগঞ্জ কেন্দ্র থেকে কমল রায় এবং হেমতাবাদ থেকে তনুশ্রী দাসকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও নোয়াপাড়া কেন্দ্র থেকে গার্গী চট্টোপাধ্যায় এবং ঘাটাল থেকে শান্তিনাথ সাতিককে প্রার্থী করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, এই প্রার্থী তালিকার মাধ্যমে বামফ্রন্ট স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা সংগঠনকে নতুনভাবে সাজিয়ে নির্বাচনী লড়াইয়ে নামতে প্রস্তুত। এখন দেখার বিষয়, আসন্ন বিধানসভা নির্বাচনে এই প্রার্থী তালিকা কতটা প্রভাব ফেলতে পারে রাজ্যের রাজনৈতিক সমীকরণে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google