যুদ্ধের আবহে সোনা-রুপোর দামে পতন

কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতি এবং শেয়ার বাজারে৷ চলতি সপ্তাহে দেশের প্রধান শেয়ার সূচক BSE Sensex এবং Nifty 50 বড় পতনের মুখোমুখি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
entral-banks-gold-buying-drops-80-percent-will-gold-price-fall

কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতি এবং শেয়ার বাজারে৷ চলতি সপ্তাহে দেশের প্রধান শেয়ার সূচক BSE Sensex এবং Nifty 50 বড় পতনের মুখোমুখি হয়েছে৷ শুক্রবারও সেই পতনের ধারা অব্যাহত রয়েছে৷ শুক্রবার কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম (Gold and Silver) কমেছে৷ বিশেষ করে রুপোর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে৷ প্রতি কেজি রুপোর দাম কমেছে প্রায় ১১,২৫০ টাকা৷

সোনার বাজারেও বড় পতন লক্ষ্য করা গিয়েছে৷ ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ২,২৫০ টাকা৷ ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ২,১০০ টাকা৷ প্রতি কেজি রুপোর দাম কমেছে ১১ হাজার ২৫০ টাকা৷

   

শুক্রবার কলকাতায় সোনার দাম:

পাকা সোনা বার (২৪ ক্যারাট): প্রতি ১০ গ্রাম ১,৫৮,২৫০ টাকা

পাকা সোনা বার (খুচরো): প্রতি ১০ গ্রাম ১,৫৯,০৫০ টাকা

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): প্রতি ১০ গ্রাম ১,৫১,২০০ টাকা

রুপোর দাম

রুপো (খুচরো): প্রতি কেজি ২,৫৮,৫৫০ টাকা

এছাড়াও গয়না কিনলে আলাদা করে দিতে হয় মেকিং চার্জ বা গয়না তৈরির মজুরি৷ এই মজুরি নির্দিষ্ট নয় এবং প্রতিটি জুয়েলারি শোরুম বা দোকান অনুযায়ী তা আলাদা হতে পারে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google