খামেনেই মারা যাননি ! রহস্য উস্কালেন প্রাক্তন RAW গোয়েন্দা

নয়াদিল্লি: গতকাল থেকেই ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণে আগুন জ্বলছে ইরানে (Ayatollah Khamenei)। মুহুর্মুহু আক্রমণ মিসাইল হামলায় নিহতের পরিমাণও বাড়ছে। এই আক্রমণেই শেষ রাতে ইরানের সর্বময় নেতা আয়াতোল্লা ...

By Sudipta Biswas

Published:

Follow Us
is-ayatollah-khamenei-dead-raw-officer-raises-doubt

নয়াদিল্লি: গতকাল থেকেই ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণে আগুন জ্বলছে ইরানে (Ayatollah Khamenei)। মুহুর্মুহু আক্রমণ মিসাইল হামলায় নিহতের পরিমাণও বাড়ছে। এই আক্রমণেই শেষ রাতে ইরানের সর্বময় নেতা আয়াতোল্লা খামেনেই র মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এবং আমেরিকা। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ও এই মৃত্যুর কথা স্বীকার করেছে এবং তার জের ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

তবে খামেনেই র মৃত্যু নিয়ে রহস্য উস্কে দিয়েছেন প্রাক্তন RAW গোয়েন্দা লাকি বিস্ত। তিনি তার ভিডিও বার্তায় স্পষ্টই বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের স্টেটমেন্টের ভিত্তিতে ইরান কি করে এত তাড়াতাড়ি খামেনেই র মৃত্যুকে স্বীকৃতি দিয়ে দিল এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল। যে ইরান খবর চেপে রাখতে সিদ্ধহস্ত তারা তাদের দেশ নেতার মৃত্যু ১০ দিন চেপে রাখত বলেই মনে করেছেন লাকি।

   

আরও দেখুন: West Bengal: কৃষ্ণনগরে বিজেপির পরিবর্তন যাত্রা জনসভা, উপস্থিত জেপি নাড্ডা

লাকি আরও বলেছেন যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলি যেমন সিআইএ বা মোসাদ এখনও কিন্তু কোনও প্রমান বা খামেনেই র মৃত্যুর কোনও ছবি প্রকাশ্যে আনতে পারেনি। যদিও তিনি এও বলেছেন যে এখন উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনেক ছবি তৈরী করা যায়। তিনি তার ভিডিও বার্তায় স্পষ্ট বলেছেন যে ইরানও এত বোকা নয় তারা অনেক আগে থেকেই জানত যে ইসরায়েল এবং আমেরিকা তাদের উপর আক্রমণ করবে এবং তাদের দেশনায়ককে টার্গেট করবে।

তাই হতে পারে অনেক আগে থাকতেই তারা খামেনেইকে অন্য কোথাও সরিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা রাশিয়ার গোয়েন্দা সংস্থাও এই খবর আঁচ করতে পেরেছিল একথাও জানান তিনি। সুতরাং রাশিয়া এই খবর আঁচ করতে পারলে ইরানের পক্ষে সেই খবর পাওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং এর সঙ্গে আরও একটি রহস্য তিনি যোগ করেন, তা হল এই যে যুদ্ধের প্রথম দিনই আমেরিকা এবং ইসরায়েল এত সহজে একজন শক্তিশালী দেশের নেতাকে মেরে ফেলল।

এটাও তার কাছে ভীষণ রহস্যজনক মনে হয়েছে। এই ঘটনাও তিনি বলেন যে হতে পারে এটা ইরানের কোনও স্ট্রাটেজি হয়তো এক বছর পর অন্য কিছু দেখা যেতে পারে। এই বার্তার মধ্যে দিয়েই এই প্রাক্তন RAW কর্মী খামেনেই র মৃত্যুর রহস্যকে উস্কে দিয়েছেন। তবে নেটিজেনরা লাকি বিস্ত এবং তার ইন্টেলিজেন্সের নেটওয়ার্ক সম্পর্কে জানেন এবং তাই লাকির বার্তায় অনেকেই সহমত পোষণ করেছেন।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google