Home Sports News T20 World Cup: মার্করামের ব্যাটিংয়ে কুপোকাত ক্যারিবিয়ানরা, সেমি নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

T20 World Cup: মার্করামের ব্যাটিংয়ে কুপোকাত ক্যারিবিয়ানরা, সেমি নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

aiden-markram-82-south-africa-beat-west-indies-t20-world-cup-semi-final

প্রথমে ভারত। এবার ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে অনবদ্য পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল প্রোটিয়াদের। সুপার এইট পর্বে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে নতজানু ক্যারিবিয়ানরা। সেমির ভাগ্য ঝুলছে ওয়েস্ট ইন্ডিজের। ২৩ বল বাকি থাকতেই ৯ উইকেট জয়ের মুখ দেখল দক্ষিণ আফ্রিকা।

- Advertisement -

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার ব্র্যান্ডন কিং ১১ বলে ২১ রান ও শাই হোপ ৬ বলে ১৬ রান তোলেন। মিডল অর্ডার ব্যর্থ। জেসন হোল্ডার ৩১ বলে ৪৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। রোমারিও শেফার্ড ৩৭ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ২ টি, লুঙ্গি এনগিডি ৩ টি ও করবিন বোশ ২ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে ক্যারিবিয়ানরা।

   

জবাবে ব্যাট করতে নেমে বাইশ গজে ঝড় তোলেন দুই প্রোটিয়া ওপেনার। কুইন্টন ডি কক ২৪ বলে ৪৭ রান তুলে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার তথা অধিনায়ক এইডেন মার্করাম স্মরণীয় ইনিংস উপহার দিলেন। ৪৬ বলে ৮২ রান তুলে অপরাজিত ছিলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৭ টি চার ও ৪ টি ছয় দিয়ে। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন রায়ান রিকেলটন। ২৮ বলে ৪৫ রান স্কোরবোর্ডে যোগ করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ ১ টি উইকেট নেন। ১৬.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে জয় পেল দক্ষিণ আফ্রিকা।

Follow on Google