নির্বাচনের আগেই মমতা মডেল ফলো করে চমক স্ট্যালিনের

চেন্নাই: বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দোপাধ্যায়ের মডেল ফলো করে চমক দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। কালাইগ্নর মাগালির উরিমাই থোগাই (কালাইগ্নর মহিলা অধিকার অনুদান) প্রকল্পের অধীনে ১.৩১ ...

By Sudipta Biswas

Published:

Follow Us
mk-stalin-5000-transfer-women-scheme-tamil-nadu-election

চেন্নাই: বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দোপাধ্যায়ের মডেল ফলো করে চমক দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। কালাইগ্নর মাগালির উরিমাই থোগাই (কালাইগ্নর মহিলা অধিকার অনুদান) প্রকল্পের অধীনে ১.৩১ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ₹৫,০০০ টাকা জমা করে দিয়েছেন তিনি। এর মধ্যে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের ₹১,০০০ করে মাসিক অনুদানের অগ্রিম ₹৩,০০০ এবং গ্রীষ্মকালীন বিশেষ বোনাস হিসেবে অতিরিক্ত ₹২,০০০।

এছাড়া পুনর্নির্বাচিত হলে মাসিক অনুদান ₹১,০০০ থেকে বাড়িয়ে ₹২,০০০ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্ট্যালিন। এই ঘোষণা তামিলনাড়ুর ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এক বড় রাজনৈতিক চাল।গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৬টা নাগাদই ১.৩১ কোটি মহিলার অ্যাকাউন্টে মোট ₹৬,৫৫০ কোটি টাকা জমা হয়ে যায়।

   

আরও দেখুন: ৮৫% দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান, রিপোর্ট জমা পাক সুপ্রিম কোর্টে! পাক সরকারকে দুষলেন ছেলে

স্ট্যালিন নিজে একটি ভিডিও বার্তায় এই খবর জানান এবং এক্স-এ পোস্ট করেন। তিনি বলেন, এই প্রকল্প শুধু অনুদান নয় এটি মহিলাদের অধিকারের স্বীকৃতি। ২০২৩ সালে শুরু হওয়া এই প্রকল্পে প্রথমে ১.১৩ কোটি মহিলা অন্তর্ভুক্ত ছিলেন, পরে বাড়িয়ে ১.৩১ কোটি করা হয়েছে। প্রতি মাসে ১৫ তারিখে ₹১,০০০ জমা হয়, কিন্তু এবার নির্বাচনের কারণে সম্ভাব্য বাধা এড়াতে তিন মাসের অগ্রিম দিয়ে দেওয়া হয়েছে।

স্ট্যালিন বলেন, ‘দিল্লির কিছু লোক এই প্রকল্প বন্ধ করার চেষ্টা করছে, নির্বাচনের নিয়ম দেখিয়ে। তাই গ্রীষ্মের কষ্টের সময় মহিলাদের সাহায্য না থামাতে অগ্রিম দিয়েছি।’এই চালকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ‘মমতা মডেল’-এর সঙ্গে তুলনা করছেন। তারা বলেছেন বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের মাসিক অনুদান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ভোটব্যাঙ্ক তৈরি করেছেন। এবার তার পদাঙ্ক অনুসরণ করেই তামিলনাড়ুতে বাজিমাত করতে চান স্ট্যালিন ।

তিনি ‘দ্রাবিড় মডেল ২.০’ নামে নতুন প্রতিশ্রুতি দিয়েছেন পুনর্নির্বাচিত হলে মাসিক ₹২,০০০ করবেন। এতে মহিলা ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। গ্রামীণ ও আধা-শহুরে এলাকায় মহিলারা এই প্রকল্পকে ‘জীবন রক্ষাকারী’ বলছেন। অনেকে বলছেন, গ্রীষ্মের খরচ, সন্তানের পড়াশোনা, ঘরের খরচ সবকিছুতে সাহায্য হয়।বিরোধীরা অবশ্য এটিকে ‘নির্বাচনী লোভ’ বলে সমালোচনা করছেন।

তামিলগা ভেট্রি কঝগম (টিভিকে)-এর প্রধান বিজয় বলেছেন, সাধারণত ১৫ তারিখে টাকা জমা হয়, কেন ১৩ তারিখে? টিভিকে-র উত্থান দেখে ভয় পেয়ে এই চাল। এআইএডিএমকে-ও মহিলাদের জন্য ₹২,০০০ মাসিক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু স্ট্যালিনের এই তাৎক্ষণিক পদক্ষেপে DMK-র হাত শক্ত হয়েছে। প্রকল্পটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা ছিল, তাই অগ্রিম দিয়ে ‘ইনসুলেট’ করা হয়েছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google