৮৫% দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান, রিপোর্ট জমা পাক সুপ্রিম কোর্টে! পাক সরকারকে দুষলেন ছেলে

ইসলামাবাদ: জেলে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি হয়েছে। এই মর্মেই পাক সুপ্রিম কোর্টে জমা পড়েছে রিপোর্ট। এই অবস্থায় জেলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Imran Khan vision loss in jail

ইসলামাবাদ: জেলে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি হয়েছে। এই মর্মেই পাক সুপ্রিম কোর্টে জমা পড়েছে রিপোর্ট। এই অবস্থায় জেলে বন্দি ইমরানের ছেলে দাবি করেছেন, দীর্ঘ একাকী বন্দিত্ব এবং চিকিৎসায় অবহেলার জেরে তাঁর বাবার এই অবস্থা।

দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ হারিয়ে ফেলেছেন ইমরান

সূত্রের খবর, পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশ আদিয়ালা জেলে তাঁর উপর অত্যাচার চলছে বলে অনেক দিন ধরেই অভিযোগ তুলে আসছেন ইমরান। তার ভিত্তিতেই পাক সুপ্রিম কোর্ট এক আইনজীবীকে নিয়োগ করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য। আইনজীবীর তৈরি সেই রিপোর্টে জানানো হয়েছে ইমরান ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ হারিয়ে ফেলেছেন! পাশপাশি কারণ হিসেবে বলা হয়, জেল কর্তৃপক্ষ ঠিকমতো ইমরানের চিকিৎসা করাননি। জানা যাচ্ছে মাস তিনেক আগেও তাঁর দুচোখে দৃষ্টিশক্তি স্বাভাবিকই ছিল। কিন্তু তার পর থেকেই ঝাপসা দেখতে শুরু করেন তিনি। বিষয়টি জেল সুপারকে জানিয়েওছিলেন ইমরান। কিন্তু পদক্ষেপ করা হয়নি। এরপরেই ইসলামাবাদ হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ ১৬ ফেব্রুয়ারির মধ্যে ইমরানের বিস্তারিত মেডিক্যাল পরীক্ষার নির্দেশ দিয়েছে।

   

৯২২ দিনের একাকী বন্দি Imran Khan vision loss in jail

এই প্রসঙ্গে ইমরান খানের ছেলে কাসিম খান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “৯২২ দিনের একাকী বন্দিদশা, রক্তপরীক্ষা পর্যন্ত করতে না দেওয়া এবং যথাযথ চিকিৎসায় অস্বীকার- এই সবকিছুর সরাসরি ফল এই শারীরিক অবনতি। নিষ্ঠুরতার দায় সম্পূর্ণভাবে বর্তমান সরকার, সেনাপ্রধান এবং তাঁদের মদতদাতা ‘হাতের পুতুল’দের।”

কাসিম আরও জানিয়েছেন, “আমার ভাই আর আমাকে এখনও ভিসা দেওয়া হচ্ছে না। বাবার স্বাস্থ্য যতই খারাপ হোক, আমাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। ইতিহাস এই অন্যায়ের সাক্ষী থাকবে”।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google